,

রাতে ঢাকায় সড়ক দুর্ঘটনায় পুলিশসহ ২ জন নিহত

2015নিউজ ডেস্ক : পৃথক সড়ক দুর্ঘটনায় রাজধানীর রায়েরবাগ ও কুড়িল বিশ্বরোডে পুলিশ সদস্যসহ দুইজন নিহত। মরদেহ দু’টি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত পুলিশ সদস্যের নাম মো. রফিক (৪৫), অপরজন অজ্ঞাত যুবক।

রোববার রাতে দুর্ঘটনা দু’টি ঘটে বলে বাংলামেইলকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের এএসআই সেন্টু চন্দ্র দাস।

তিনি জানান, রাজধানীর রায়েরবাগ বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় শ্রাবণ পরিবহনের একটি বাস পুলিশ সদস্য রফিককে ধাক্কা দেয়। পরে পথচারী রুবেল তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যান। রাত ১২টা ১০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রফিক পুলিশের নায়েক পদে রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তার নম্বর-২০৫৮০।

এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কুড়িল ফুটওভার ব্রিজের নিচে অজ্ঞাত এক ব্যক্তিকে একটি বাস ধাক্কা দেয়। পরে লোকজন তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত ১১টা ৫০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ দু’টি ঢামেক জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে বলে জানান এএসআই সেন্টু চন্দ্র দাস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা