,

নিজেকে নতুন করে শুরু করতে চান সৌম্য সরকার

soumya_98126স্পোর্টস ডেস্ক : ২০১৫ সালের শুরুটা দারুণ কেটেছে সৌম্য সরকারের। বিশ্বকাপ, পাকিস্তান সিরিজ, ভারত সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে তার পারফরম্যান্স সবার নজর কেড়েছে। কিন্তু বছরের শেষটা মোটেও ভাল যায়নি তার।

ইনজুরির কারণে জিম্বাবুয়ে সিরিজ থেকে বাদ পড়ার পর বিপিএলে ফ্লপ ছিল তার পারফরম্যান্স। তবে, সামনে কতগুলো টি-টোয়েন্টি আসর সামনে রেখে এখন কঠোর পরিশ্রম করছেন সৌম্য।

তিনি বলেছেন, অনুশীলনই একমাত্র পারে সব বাঁধাকে জয় করতে। খুলনায় আজ আমরা অনুশীলন ম্যাচ খেলেছি। এটি খুব ভাল শুরু। আমি খুব আশাবাদী। আমি আগে যা পারফর্ম করেছি তা অতীত হয়ে গেছে। তা নিয়ে আর কথা বলতে চায় না। সামনে কীভাবে ভাল করতে পারি সেদিকেই আমি লক্ষ্য রাখছি।

তিনি আরও বলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের ভাল করার একমাত্র উপায় হচ্ছে বেশি বেশি ম্যাচ খেলা। এই ফরম্যাটে আমরা বেশি ম্যাচ খেলিনি। এটি খুব ভাল যে, আমরা জিম্বাবুয়ে সিরিজ পাচ্ছি।

সৌম্য বলেন, জিম্বাবুয়ের বিরুদ্ধে সব ম্যাচ হল আন্তর্জাতিক ম্যাচ। সুতরাং, তাদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই। আমাদের সবাইকে পারফর্ম করতে হবে।

সাতক্ষীরার সন্তান সৌম্য সরকার বলেছেন, আমি মনে করি না আমার উপর অতিরিক্ত চাপ থাকবে। আমি আমার হোম গ্রাউন্ডে খেলছি। নিশ্চয়ই এটি আমার জন্য অনুপ্রেরণাদায়ক হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে