,

বলিউড বাদশাহ অপুর প্রথম প্রেমিক!

9.+56_Apu+Biswas_08082014_00010019বিনোদন প্রতিবেদক : বাংলা সিনেমার শীর্ষ নায়িকাদের একজন অপু বিশ্বাস। ঢালিউডে তার প্রিয় নায়ক শাকিব খান। পর্দার বাইরেও যে তাদের মধ্যে বিশেষ একটা সম্পর্ক আছে এটা কম-বেশি সবারই জানা। তবে অনেকে হয়তো এটা জানেন না যে, অপুর প্রথম প্রেমিক কে? সম্প্রতি একটা সাক্ষাতকারে সেই কথাই জানিয়েছেন নায়িকা।

বলিউড বাদশাহ শাহরুখ খানকে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। দেশ-বিদেশে অসংখ্য ভক্ত ‘কিং অব রোমান্স’ খ্যাত শাহরুখের। আর এই শাহরুখই অপুর জীবনের প্রথম ‘বয়ফ্রেন্ড’। তবে এমন কথা যে অপু শুধু রসিকতার ছলেই বলেছেন সেটা ফুটে ওঠে তার কথার মাধ্যমেই।

অপু বলেন, ‘ছোটবেলায় পুজা থেকে শাহরুখের বড় বড় পোস্টার কিনে পড়ার ঘরের দেয়ালে টাঙিয়ে রাখতাম। আর বান্ধবীদের বলতাম, শাহরুখকে তোরা ‘জামাইবাবু’ বলে ডাকবি। খুবই পছন্দ করতাম শাহরুখকে। সেই সব কথা মনে আসলে এখনও প্রচন্ড হাসি পায়।’

বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন-এর ‘কাল সকালে’ ছবির মাধ্যমে আলো ঝলমল রূপালী জগতে পা রাখেন বগুড়ার মেয়ে অপু। ছবিতে ছোট্ট একটা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ওই ছবিতে অপু ছাড়াও মূল ভূমিকায় অভিনয় করেছিলেন শাবনূর, রিয়াজ ও ফেরদৌসের মত বড় তারকারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা