,

বঙ্গবন্ধু গোল্ডকাপে বাহরাইন-বাংলাদেশ ১-১ ড্র

bangabandu-cup-bd-bharain_samakal_185391বঙ্গবন্ধু গোল্ডকাপে প্রথম ম্যাচে জয় পেলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে বাহরাইনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিক বাংলাদেশ।রোববার বিকেলে যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে ম্যাচের ১৮ মিনিটে ইউসুফ সিফাতের গোলে এগিয়ে যায় অনূর্ধ্ব-২৩ ফুটবলারদের নিয়ে গড়া বাংলাদেশ অলিম্পিক দল। উইঙ্গার রুবেল মিয়া ডান প্রান্ত থেকে বাহরাইনের রক্ষণব্যুহ ভেদ করে ছোট বক্সের মাঝামাঝি কাট ব্যাক করেন। বাহরাইনের গোলরক্ষক মাহবুব আল দোসারি বলের লাইন মিস করলে বল পেয়ে আলতো ছোঁয়ায় গোল করেন ইউসুফ।
কিন্তু ৫ মিনিট পরই খেলায় সমতা ফেরায় বাহরাইন। বাংলাদেশের অধিনায়ক রেজাউল করিম ও অভিজ্ঞ ডিফেন্ডার কেষ্ট কুমার বোসের ভুল বোঝাবুঝিতে বক্সের ওপর বলের নিয়ন্ত্রণ নেন বাহরাইন অধিনায়ক জসিম-আল-শেখ। বারের নিচে একা দাঁড়ানো অসহায় জিয়াউর রহমানকে পরাস্ত করতে তার অসুবিধা হয়নি।দ্বিতীয়ার্ধে অবশ্য গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টা চালায় বাংলাদেশ। একাধিকবার আক্রমণে উঠেও ভালো ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি তারা। শেষ মিনিটে অবশ্য বক্সের সামান্য বাইরে থেকে ফ্রি-কিকে গোলের চেষ্টা করেন সিফাত; কিন্তু বলটি চলে যায় মাঠের বাইরে।এদিকে, ম্যাচের ৮৯ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বাহরাইন। মিডফিল্ডার আনোয়ার আলী ইচ্ছাকৃত হ্যান্ডবল করলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।বাংলাদেশ অলিম্পিক দলের পরের ম্যাচটি হবে ১৩ জানুয়ারি। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ মালদ্বীপ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা