,

নাসিরনগরে মসজিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, আজান ও নামাজ বন্ধ

1513806_1670135119932073_8287551971907889125_nব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি মসজিদ ও মাদ্রাসা বন্ধ করে দেয়া হয়েছে। বিচ্ছিন্ন করা হয়েছে মসজিদটির বিদ্যুৎ সংযোগ ও পানির লাইন। গত কয়েক দিন ধরে মসজিদে নামাজ পড়াও বন্ধ রয়েছে। এ ঘটনায় শহরে উত্তেজনার ঢেউ লেগেছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, মসজিদ বন্ধের সঙ্গে পুলিশ জড়িত নয়। আর জেলা প্রশাসক বলেছেন, আমরা ঘটনাটির সমাধানের চেষ্টা করছি। এদিকে মসজিদ ও মাদ্রাসা বন্ধের প্রতিবাদে রবিবার দুপুর ১২টার দিকে শহরের কান্দিপাড়ার জামিয়া ইউনুছিয়া মাদ্রাসা থেকে কওমি ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে শত শত মাদ্রাসার ছাত্র শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ প্রদর্শন করেছে। পরে প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।
স্থানীয় সূত্র জানায়, নাসিরনগর উপজেলার ধনতলিয়া গ্রামে ২০১৪ সালে ২৫ শতক জায়গার উপর শাহজালাল (রহ.) মসজিদ কমপ্লেক্স ও হযরত আবু বকর সিদ্দিকী (রা.) কওমী মাদ্রাসা কমপ্লেক্স নির্মাণকাজ শুরু হয়। এখানে ছাত্রদের জন্য রয়েছে একটি হেফজ্খানা। গত সপ্তাহে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তাদের ট্রান্সফরমারটি খুলে নিয়ে যায়। বন্ধ করে দেয়া হয় মসজিদটির বিদ্যুৎ সংযোগ। বন্ধ হয়ে গেছে মাদ্রাসার সব কার্যক্রম। স্থানীয়রা জানায়, মসজিদটিতে নিয়মিত আজানও হচ্ছে না।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের বলেন, গত ৬ জানুয়ারী থেকে মসজিদের বিদ্যুৎ বন্ধ। এতে পুলিশের কোনো সংশ্লিষ্টতা নেই। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, ছোট খাট একটি ঘটনা ঘটেছে। আমরা সেটি সমাধানের চেষ্টা করছি।

এদিকে কওমী ছাত্র ঐক্য পরিষদের জেলার নেতৃবৃন্দ জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে মসজিদ ও মাদ্রাসাটি খুলে দেয়া না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

dailynayadiganta.com

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে