,

নাসিরনগরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের স্মরণে শোক সভায় ও দোয়া মাহফিল

Nasirnagar Picture(SOK SOBA)আকতার হোসেন ভুইয়া : আজ রবিবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সুনীল দত্তসহ উপজেলার সকল মরহুম মুক্তিযোদ্ধাদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারি কমিশনার ভুমি জাকির হোসেনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা হাজ্বী মোঃ আবদুল বাকীর পরিচালনায় শোক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নুর,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ মোঃ রাফিউদ্দিন আহমেদ । বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আজাহারুল হক, বীর মুক্তিযোদ্ধা হাজ্বী নুরুল ইসলাম,কার্ত্তিক দাস প্রমূখ। পরে বীর মুক্তিযোদ্ধা সুনীল দত্তসহ উপজেলার মরহুম মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিলর অনুষ্ঠিত হয়। উল্লেখ্য. উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুনীল দত্ত(৬৫) গত ১৮ ডিসেম্বর নাসিরনগর সদরে নিজ বাড়িতে পরলোক গমন করেন।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা