বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্যানারি স্থানান্তরে মন্ত্রীর ৭২ ঘণ্টার আলটিমেটাম

amu-400x268আগামী ৭২ ঘণ্টার মধ্যে হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তর না করলে কারখানাগুলো বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ইতিমধ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)কে ট্যানারি মালিক বরাবর উকিল নোটিশ প্রেরণের নির্দেশনাও দিয়েছেন তিনি। ৭২ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও কোনো ট্যানারি মালিক হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরে ব্যর্থ হলে, সাভারের চামড়া শিল্প নগরীতে তার নামে বরাদ্দকৃত প্লটও বাতিল করে দেওয়ার নির্দেশনা দেন তিনি।
গত বছর বছরের ৩১শে ডিসেম্বর মধ্যে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি কারখানা স্থানান্তরের সময় সীমা বেঁধে দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ সময়রে মধ্যে যারা তাদের কারখানা স্থানান্তর করবে না তাদের প্লট বরাদ্দ বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে ট্যানারির মালিক নির্মাণ প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে বৈঠক  শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। নির্ধারিত সময়ে সাভারে ট্যানারি স্থানান্তর না হবার কারণে স্থানান্তরের জন্য তিনি ৭২ সময়সীমা বেঁধে দেন।এর আগে গত বছর ২২ জানুয়ারি ‘নির্দিষ্ট সময়ের মধ্যেই’ ট্যানারি মালিকদের সাভারে নির্মাণাধীন চামড়া শিল্পনগরীতে কারখানা সরিয়ে নিতে বলেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
রোববার রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে ‘পোশাক শিল্পের পরেই চামড়া ও চামড়াজাত পণ্য’ শীর্ষক একটি সেমিনারে তিনি এ কথা বলেন।শিল্পমন্ত্রী বলেন, “এটা জাতীয় স্বার্থ। নির্ধারিত সময়ের মধ্যেই ট্যানারি সরিয়ে আনতে হবে। সময়সীমার পরে হাজারীবাগে একটি ট্যানারিও রাখা হবে না।”মন্ত্রী বলেন, যারা তা করবে না, হাজারীবাগে তার স্থাপনা সরিয়ে ফেলার পাশাপাশি সাভারে চামড়া শিল্পনগরীতে তার নামে বরাদ্দ করা প্লটও বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।মন্ত্রী জানান, সাভারে চামড়া শিল্পনগরীতে বর্জ্য শোধনাগার (সিইটিপি) এর ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। সেখানে বরাদ্দ পাওয়া ১৫৫টি ট্যানারির মধ্যে ১৫২টির  ‘লেআউট প্ল্যান’ জমা পড়েছে এবং সবগুলোই অনুমোদন পেয়েছে। অনুমোদিত নকশা অনুসারে ১৪৫টি ট্যানারির কাজ শুরু হয়েছে।
চামড়া শিল্পকে পরিবেশবান্ধব করার ওপর জোর দিয়ে তিনি বলেন, “ইইউসহ আন্তর্জাতিক ক্রেতারা ইতোমধ্যে চামড়া শিল্পের কমপ্লায়েন্স ইস্যুতে প্রশ্ন তুলেছেন। সব মিলিয়ে সবুজ চামড়া শিল্প গড়ে তোলা এ মুহূর্তে অনিবার্য হয়ে পড়েছে।”
আমু জানান, বর্তমানে ২২০টি ট্যানারি, ৩ হাজার ৫০০টি ক্ষুদ্র ও কুটির শিল্প এবং ১১০টি বৃহৎ শিল্প থেকে প্রতি বছর প্রায় ২৫ কোটি বর্গফুট চামড়া উৎপাদিত হচ্ছে। এই শিল্পে প্রায় ৭০ লাখ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
“২০১৩-১৪ অর্থবছরে এক দশমিক ২৯ বিলিয়ন মার্কিন ডলারের চামড়াপণ্য রপ্তানি করা হয়েছে, যা আগের বছরের চেয়ে ৩২ দশমিক ১২ ভাগ বেশি।”হাজারীবাগের ১৯৪টি ট্যানারির মধ্যে ১৫৪টি সাভারের চামড়া শিল্প নগরীতে স্থানান্তরের এই প্রকল্প বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের অধীনে বাস্তবায়িত হচ্ছে।৫ বিলিয়ন টাকার এই প্রকল্প ২০০৫ সালে শেষ হওয়ার কথা থাকলেও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার স্থাপনের দরপত্র নিয়ে জটিলতায় তা প্রথম দফায় ২০১০ পর্যন্ত এবং ট্যানারি মালিকদের ক্ষতিপূরণের দাবির কারণে এই সময়সীমা ২০১২ সাল পর্যন্ত বাড়ানো হয়।সর্বশেষ গত বছরের ২২ মে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাভারে চামড়া শিল্পনগরী পরিদর্শনে এসে বলেছিলেন, ২০১৫ সালের মধ্যে হাজারীবাগ ট্যানারিমুক্ত করা হবে।
২০০৯ সালের জুনে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) এক রিট আবেদনে হাই কোর্ট হাজারীবাগের সব ট্যানারি সাভারে স্থানান্তরের নির্দেশ দেয়।
উল্লেখ, উচ্চ আদালতের নির্দেশে পরিবেশ দূষণের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার ২০০৯ সালে হাজারীবাগের চামড়া শিল্প স্থানান্তরের উদ্যোগ নেয়। এ জন্য কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) আওতায় সাভারে চামড়া শিল্প নগরী গড়ে তোলা হয়। কিন্তু ট্যানারি মালিকদের অনীহা ও একের পর এক অজুহাতের কারণে কারখানাগুলো সাভার শিল্প নগরীতে স্থানান্তর করা সম্ভব হয়নি। ফলে এটা নিয়ে সরকার এক ধরনের অস্বস্তিতে রয়েছেন। এছাড়া চামড়া শিল্পকে পরিবেশবান্ধব করাসহ প্রয়োজনীয় কমপ্লায়েন্স নিশ্চিতে ইউরোপীয় ক্রেতাদের দিক থেকেও ওই এলাকায় ট্যানারি কারখানাগুলো স্থানান্তরের চাপ রয়েছে। এমনকি পরিবেশবান্ধব পরিকল্পিত শিল্পের শর্ত পূরণে ব্যর্থ হলে ইউরোপীয় ইউনিয়ন থেকে রপ্তানি নিষেধাজ্ঞারও আশঙ্কা রয়েছে। যে কারণে ট্যানারি কারখানাগুলো স্থানান্তর জরুরি বলে মনে করছে সরকার।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান