,

সুন্দর পায়ে সম্পুর্ণা

1112-400x221তানিয়া : পায়ের ত্বকে আর্দ্রতা কমে যাওয়ার কারণে ত্বক শুষ্ক হয়ে ফেটে যায়। তাই রাতে ভালোভাবে ময়েশ্চারাইজার লাগিয়ে তবেই ঘুমানো উচিত। ঘরোয়াভাবে কিছু সাধারণ উপায়ে পা সুন্দর রাখাও পা ফাটা সমস্যার সমাধানের উপায় উল্লেখ করা হল।
১. গরম পানিতে লেবুর রস মিশিয়ে পা ২০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর একটি লোফা নিয়ে হালকাভাবে পা ঘষে নিতে হবে। এতে পায়ের মৃত কোষগুলো উঠে যাবে।
২. গ্লিসারিন এবং গোলাপ জল মিশিয়ে পায়ে মালিশ করলেও পা ফাটা সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
৩. একটি পাকাকলা ভালোভাবে চটকে পেস্ট তৈরি করে নিতে হবে। এবার পেস্ট করা পাকাকলা পায়ের ফাটা অংশে মাখিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে।
৪. রাতে ঘুমানোর আগে ভালোভাবে পা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর পা মুছে ভালোভাবে কোনো তেল মালিশ করে নিতে হবে। বিশেষভাবে পায়ের ফাটা অংশে এটি বেশি কাজে লাগে। এরপর একটি মোটা মোজা পরে ঘুমাতে হবে। এতে সারা রাত ত্বক তেল শুষে নেবে এবং ত্বক নরম থাকবে।
৫. তাছাড়া সপ্তাহে একদিন অন্তত গরম পানিতে পা ভিজিয়ে রাখতে হবে। এতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে।
৬. ভেজিটেবল অয়েল, সবুজ শাকসবজি, অপরিশোধিত আটার রুটি এবং সিরিয়াল, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার- দুধ, পনির, দই, মাংস, মাছ ইত্যাদি খাবার খেতে হবে। তাহলে শুধু পা নয়, শরীরের ত্বক এবং চুল পুষ্টি পাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা