,

কাটরিনা ইন, প্রিয়াংকা আউট

110138_priyanka-katrinaaaগত কয়েক মাস ধরেই বলিউডে একটি প্রশ্ন উঠছে সবার কাছে। উত্তর মিলছে না কিছুতেই। সিক্যুয়ালের জনপ্রিয় ছবি ‘ডন থ্রি’-তে শাহরুখের বিপরীতে কাকে দেখা যাবে? শুরুর দিকে যথারীতি প্রিয়াংকার অভিনয় করার কথা থাকলেও সেটা হচ্ছে না। তাকে সরিয়ে অন্য কাউকে খুঁজছিলেন নির্মাতা ফারহান আখতার। এরই মধ্যে ডনের বিপরীতে অনেক নায়িকার নামই প্রস্তাব করা হয়েছে। কিন্তু কারও নামই চূড়ান্ত হয়নি। এদিকে একাধিক সূত্রে জানা গেছে প্রিয়াংকাকে সরিয়ে কাটরিনাকে ছবিটিতে নেয়া হচ্ছে। এ মুহূর্তে বলিউডের ব্যস্ততার চেয়ে আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ নিয়েই ব্যস্ত প্রিয়াংকা। আর তাই তাকে নিয়ে ভাবতে চান না ফারহান আকতার। বিকল্প হিসেবে থাকছেন কাটরিনা। জানা যায়, এরইর মধ্যে বলিউড বাদশার সঙ্গে কাটরিনাকে নেয়ার ব্যাপারে দফায় দফায় বৈঠক হয়েছে। আর সেটা শুধু তাই নয়, শাহরুখও তাতে সম্মতি জানিয়েছেন বলে সূত্র নিশ্চিত করেছে। পাশাপাশি কাটরিনাকেও বিষয়টি জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো গ্রিন সিগন্যাল দেননি নায়িকা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা