,

বেতন-ফি কমানোর দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা

litol flower_98069নিজস্ব প্রতিবেদক : বেতন-ফি না কমালে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অভিভাবকরা। আগামী ১৭ জানুয়ারি থেকে তারা স্কুল প্রাঙ্গণে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন বলেও জানিয়েছেন।

আজ রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম এই ঘোষণা দেয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন শামীমা সুলতানা। তিনি বলেন, ২০১৬ সালের বর্ধিত বেতন ফি আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। নইলে ১৭ জানুয়ারি থেকে আমরা অবস্থান কর্মসূচিতে যাব।

শামীমা সুলতানা বলেন, এই স্কুলে চলতি শিক্ষাবর্ষে টিউশন ফি বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হয়েছে। এ বিষয়ে অভিভাবকেরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে লিখিতভাবে আবেদন করে কোনো সুরাহা পায়নি। ২৪ ঘণ্টার মধ্যে বর্ধিত ফি প্রত্যাহার করার দাবি জানান তিনি।

তিনি আরো বলেন, এ ছাড়া বিশেষ ক্লাসের নামে মাত্রাতিরিক্ত টাকা নেয়া হচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে এটাও প্রত্যাহার করতে হবে।

শামীমা সুলতানা বলেন, আমাদের দাবি ভিকারুন্নেসা, মতিঝিল আইডিয়ালসহ ঢাকার স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সঙ্গতি রেখে আমাদের সন্তানের বেতন নির্ধারণ ও শিক্ষার মান রক্ষা করা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা