,

আখেরি মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

2016_01_10_13_20_35_oVb6ENd2DQyxsQDerWn308dUwJBeNd_originalনিউজ ডেস্ক : মুসলমানদের দ্বিতীয় ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (রোববার) সকাল ১১টায় মোনাজাত শুরু করেন তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বি ও দিল্লির মাওলানা মোহাম্মদ সা’দ। আখেরি মোনাজাতে অংশ নিতে লাখো মানুষের ঢল নামে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে। এই মোনাজাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। সেইসঙ্গে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সমৃদ্ধি ও শান্তি কামনা করা হয়। এর সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মোনাজাতে অংশ নেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এবং প্রধানমন্ত্রী পরিবারের অন্যান্য সদস্যরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা