,

মুনরোর দ্রুততম হাফ সেঞ্চুরি, সিরিজ জিতলো নিউজিল্যান্ড

230971.3_98039স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড। কলিন মুনরোর টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় দ্রুততম অর্ধশতকে দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের জয় পেয়েছে কিউইরা।

এদিন মাত্র ১৪ বলে অর্ধশতক করেন মুনরো। যার মধ্যে সাতটি ছয়ের মার, একটি চার। টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতকটি যুবরাজ সিংয়ের। ১২ বলে।

অবাক করার বিষয় একই দিন গাপটিল নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েও ২০ মিনিট রাখতে পারলেন। মুনরোর আগে ১৯ বলে অর্ধশতকে পৌঁছান তিনি। ২০ মিনিট বাদে মুনরো তা ভেঙে দেন!

ইডেন পার্কে টস জিতে লঙ্কানদের ব্যাটে পাঠায় কিউইরা। ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৪২ করে দলটি। ৬৯ বলে ৮১ রান করে অপরাজিত ছিলেন ম্যাথিউস।

জবাবে গাপটিল (৬৩)-উইলিয়ামসনের (৩২*) ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয়ের দিকে হাঁটতে থাকে নিউজিল্যান্ড।

দলীয় ৮৯ রানের মাথায় গাপটিল ফিরে গেলে নেমেই ঝড় তোলেন মুনরো। ৬০ বল হাতে রেখেই দলকে জয় এনে দেন তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ