,

অর্থনৈতিক অঞ্চল সংকটে ফেলবে চা বাগানগুলোকে

ডেস্ক রিপোর্ট (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা হবিগঞ্জে, চা বাগানের জায়গায় বিশেষ অর্থনৈতিক এলাকা গড়ে তুলতে যে ৫১১ একর জমি অধিগ্রহণ করা হয়েছে তা ফিরিয়ে দেয়ার জন্যে ২৫ শে জানুয়ারি পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে সেখানকার চা শ্রমিকরা।

বিশেষজ্ঞরা বলছেন বাগান এলাকায় শিল্প কারখানা হলে অস্তিত্ব সংকটে পড়বে চা বাগানগুলো ।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ‘প্ল্যান্টেশন বিশেষজ্ঞ’ নাসিম আনোয়ার বলেন, “চা শিল্পের ওপর বিরাট খড়গ পড়ছে । এ শিল্পের অস্তিত্ব নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে। সরকারের উচিত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা।”

তবে জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন বাগানের জমি ফিরিয়ে দেয়ার সুযোগ নেই তবে সরকার ক্ষতিপূরণসহ শ্রমিকদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে।

তবে তারপরেও বাগানে অর্থনৈতিক অঞ্চল করার এ উদ্যোগ চা বাগানগুলোর মালিকদের জন্যও ক্ষতিকর হবে – এমনটাই বলছিলেন নাসিম আনোয়ার।

তিনি বলেন সরকার চা বাগানের জন্যে জমি দিলে নিয়মানুযায়ী অর্ধেক জমিতে শ্রমিকদের বাসস্থান বা ওদের জন্যে দিতে হয় নানা কাজে ব্যবহারের জন্যে। কিন্তু সরকার বলছে অর্ধেক জায়গা তো কাজে লাগছেনা।

শিল্প এলাকা হলে চা বাগানের ওপর কি প্রভাব পড়বে , এমন প্রশ্নের জবাবে তিনি বলেন চা বাগান এতে সংকটে পড়বে এবং শ্রমিক সংকট দেখা দিবে।

“পিক সিজন হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর। ওই সময় শ্রমিক না পেলে সময়মত চা পাতা তোলা না গেলে সমস্যা হবে। গুনগত মানেও প্রভাব পড়বে।” সূত্র : বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা