,

ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিলো লাখো মুসল্লি

ডেস্ক রিপোর্ট (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ দিনে মোনাজাতে অংশ নিলো অসংখ্য মুসল্লি । তুরাগ তীরে তিনদিনের ইজতেমার শেষ দিনে অনুষ্ঠিত হচ্ছে এ মোনাজাত, যা আখেরি মোনাজাত নামে পরিচিত। এ মোনাজাতের মাধ্যমেই শেষ হলো ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা।শুরু থেকেই ইজতেমায় অংশ নেয়া দেশ-বিদেশের কয়েক লাখ মুসল্লির বাইরেও আজ শুধু মোনাজাতে অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছেন বিপুল সংখ্যক মুসল্লি।ভোরে ফজরের নামাজের পর থেকে ঢাকা ও আশপাশের এলাকাগুলো থেকে ইজতেমার দিকে রওনা হতে থাকে মুসল্লিরা। স্থানীয় প্রশাসন মোনাজাতকে কেন্দ্র করে আলাদা প্রস্তুতি নিয়েছে।নিয়ন্ত্রণ করা হয়েছে অনেকগুলো রুটের বাস চলাচল। বন্ধ করে দেয়া হয়েছে ইজতেমা প্রাঙ্গণের আশপাশের সড়কগুলো।র‍্যাব ও পুলিশসহ নিরাপত্তা বাহিনীগুলোর প্রায় দশ হাজার সদস্য ইজতেমায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে।বাংলাদেশের এ ইজতেমাকে হজের পর মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বলে মনে করা হয়।160110053045_ijtema_tongi_640x360_bbc_nocredit

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা