,

সিরিয়ায় রাশিয়ান বিমান হামলায় নিহত ৪৩

d5OVmLpXkEIF-400x224আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় রাশিয়ার বিমান ৪৩ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত আরো শতাধিক। শনিবার দেশটির ইদলিব প্রদেশে এই হতাহতের ঘটনা ঘটে।

সিরিয়ার বেসামরিক সাহায্যকর্মীরা আল-জাজিরাকে জানান, রাশিয়ান বিমান হামলার মূল টার্গেট ছিল রাজধানী দামেস্ক থেকে ২৯০ কিলোমিটার উত্তরাঞ্চলীয় শহর মারাত আল-নুমান। এতে অন্তত ৪৩ জন নিহত হয়। আহতের সংখ্যা ১৫০ জন বলে জানান তারা।
ইদলিব প্রদেশের সাহায্যকর্মীদের সমন্বয়ক বলেন, ‘হামলার সময় আমাদের কর্মীরা সেখানেই ছিল। তারা হামলায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার চেষ্টা করছেন।’ তিনি আরো জানান, আহতদের অনেকের অবস্থা খুবই সংকটজনক। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।
‘হোয়াইট হেলমেট’ নামে সিরিয়ার বেসামরিক সাহায্যকর্মীরা কয়েকজন সদস্য নিয়ে ২০১৩ সালে কাজ শুরু করেন। এখন তাদের সাহায্যকর্মীর সংখ্যা ২৭০০।

যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ ৩৯ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। একটি আদালত ও কারাগার টার্গেট করে হামলা চালানো হয় বলেও জানায় সংগঠনটি। ইদলিবের একজন গণমাধ্যম কর্মী আনাস মারায়ি জানান, ‘হামলার টার্গেট ছিল একটি আদালত ও কারাগার। এতে ৫৩ জন নিহত হওয়ার খবর পেয়েছি।’
চলতি বছরের মার্চে সিরিয়া সংঘাতের পাঁচ বছর পূর্ণ হবে। জাতিসংঘের হিসেব মতে, এই সময়ে ২৫০,০০০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। গত সপ্তাহে ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, ২০১৫ সালেই ৫৫০০০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে ৩০,০০০ হাজারই বেসামরিক মানুষ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা