,

‘৩৭ বছরে যত যুদ্ধ হয়েছে তার পিছনে আমেরিকা’

84116_144-400x240আন্তর্জাতিক ডেস্ক: গত ৩৭ বছরে যত যুদ্ধ হয়েছে তার পিছনে রয়েছে আমেরিকা। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী কিংবা আইআরজিসি’র সেকেন্ড ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেন সালামি।

তিনি জানিয়েছেন, আমরা ক্ষমতাধর বিশ্বকে দেখেছি কীভাবে তারা শান্তিকে যুদ্ধে পরিণত করে। আমরা যদি সে তিক্ত ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখতে পাব, গত ৩৭ বছরে যত যুদ্ধ হয়েছে তার সবগুলির সঙ্গে কোনও না কোনওভাবে জড়িত আমেরিকা।
জেনারেল সালামি আরো জানান, “গত ৩৭ বছর ধরে আমরা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের যুদ্ধ, হুমকি এবং ক্ষমতা পরিবর্তনের জন্য ষড়যন্ত্র দেখেছি। আজ মুসলমানদের ভাগ্য তাদের নীতির সঙ্গে জড়িয়ে ফেলা হয়েছে এবং মুসলিম দেশগুলোর ওপরই যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে অভিযোগ তাঁর। শত্রুদের জন্য অনিরাপত্তা মানে ভিন্ন কিছু যা সবসময় থাকা উচিত। শক্তিধর দেশগুলো এমন একটি বিশ্ব চায় যেখানে সবসময় অনিরাপত্তা ও দুর্দশা থাকবে তবে তারা শান্তি ও নিরাপত্তার মধ্যে থাকবে।

জেনারেল সালামি জানান, রাষ্ট্রসঙ্ঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস করে শক্তিধর দেশগুলোর মোকাবিলায় দুর্বল দেশগুলোকে রক্ষা করতে সক্ষম নয়। তিনি সব মুসলিম দেশকে নিজের স্বাধীনতা ও ধর্মীয় পরিচয় রক্ষার জন্য সংগ্রাম করার আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা