,

রেডিও টেলিভিশনের সামনে মোনাজাত ধরা যাবে কি?

maxresdefaultআজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। লাখো মানুষের ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হবে টঙ্গীর তুরাগ তীর। মাইক থেকে ভেসে আসবে ‘হে আল্লাহ হামকো কবুল ফরমা’। সঙ্গে সঙ্গেই লক্ষ কণ্ঠে ধ্বনিত হবে আ-মি-ন আ-মি-ন। একসঙ্গে লাখো আমিনের ধ্বনি পৌঁছে যাবে আরশে আযীমে। আল্লাহর দরবারে নিজেকে কবুলের আবেদন, কবুলের প্রার্থনা।

আখেরি মোনাজাতে অংশ নিতে ইতোমধ্যেই ইজতেমা ময়দানে জমায়েত হয়েছেন লাখো মুসল্লি। শুধুমাত্র মোনাজাতকে কেন্দ্র করেই ফজর থেকে ইজতেমা ময়দানের দিকে যেতে শুরু করেছেন রাজধানীসহ আশপাশ এলাকার লোকজন।
তবে স্বশরীরে উপস্থিত হতে না পারলেও রেডিও অথবা টেলিভিশনের সামনে বসেই মোনাজাতে অংশ গ্রহণের ইচ্ছা রাখেন অনেকে। আবার অনেকে মনে করেন রেডিও টেলিভিশনের সামনে বসে মোনাজাতে কোন ফায়দা নেই। বিষয়টি নিয়ে অনেকের মাঝেই দ্বিধা রয়েছে।
এ বিষয়ে জানতে চাওয়া হয় ফেকাহ গবেষক মুফতি আবু সাঈদ যোবায়েরর সঙ্গে তিনি বলেন, রেডিও টেলিভিশনের সামনে বসে মোনাজাত ধরায় কোন বাধা নেই। আল্লাহর ভূমিতে যে কোন জায়গায় বসেই প্রার্থনা করা যায়। তবে স্বশরীরে উপস্থিত হয়ে মোনাজাত করলে রহমত বরকতের যে আশা রয়েছে সে তুলনায় হয়তো কম পাওয়া যাবে।

হাদিসে আছে হযরত হাবীব ইবনে মাসলামা আল ফিহরী রা. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, কিছু মানুষ যখন কোথাও একত্রিত হয়ে এভাবে দোয়া করে যে, একজন দোয়া করে এবং অন্যরা আমিন বলে সেক্ষেত্রে আল্লাহ তা’আলা অবশ্যই তাদের দোয়া কবুল করেন। (মুজামে কাবীর, মুস্তাদরাকে হাকিম।)

এ হাদিস দ্বারা বোঝা যায় স্বশরীরে একত্রিত হয়ে মোনাজাত ও রেডিও টেলিভিশনের সামনে মোনাজাতের মাঝে পার্থক্য রয়েছে। স্বশরীরে একত্রিত হওয়া আর টেলিভিশনের সামনে বসে মোনাজাত ধরা এক নয়। তবে বাধা-নিষেধও নেই। হতে পারে বান্দার মনের দিকে তাকিয়ে আল্লাহ যে কারও দোয়াই কবুল করে নিতে পারেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা