,

আমির দেশদ্রোহী : মনোজ তিওয়ারি

manoj-tiwari_647_010916105655_1229আন্তর্জাতিক ডেস্ক : বলিউডের অন্যতম শীর্ষ তারকা আমির খানকে দেশদ্রোহী বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এমপি মনোজ তিওয়ারি। ভারতের পর্যটন, সংস্কৃতি ও পরিবহন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে শনিবার এ কথা বলা হয়েছে।

‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে আমিরের নাম বাদ দেয়ার পর তাকে নিয়ে আবার নতুন করে বিতর্ক শুরু হলো।

এদিকে তৃণমূল কংগ্রেসের এমপি কে ডি সিংয়ের নেতৃত্বে সংসদীয় স্থায়ী কমিটির ওই প্যানেল আগামী ১০ দিনের মধ্যে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র নতুন শুভেচ্ছা দূত নিয়োগসহ বিষয়টির সুরাহা করতে পর্যটন মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছে। কংগ্রেসের প্রতিনিধি কুমারি সেলজা বলেন, সরকার ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র জন্য নতুন শুভেচ্ছা দূত খুঁজছে।

এমন পরিস্থিতিতে করণীয় কী হতে পারে। ওই আলোচনার এক পর্যায়ে উত্তেজিত হয়ে যান বিজেপির এমপি মনোজ তিওয়ারি। তিনি বলেন, এটা ভালো যে, আমিরকে প্রচারণা থেকে সরিয়ে দেয়া হয়েছে। সে একজন ‘দেশদ্রোহী’।

তবে তিওয়ারির ওই বক্তব্যের পর কমিটির কংগ্রেসের সদস্য কে সি ভেনুগোপালসহ কয়েকজন তীব্র প্রতিবাদ জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা