,

সালমানের সাথে অভিনয় করতে মরিয়া ক্যাটরিনা

58715_0বিনোদন ডেস্ক : বিটাউনে সালমান খানের খেতাব ‘চূড়ান্ত পেশাদার’, আর ক্যাটরিনা কাইফের ‘চূড়ান্ত ব্যবসায়ী’। খেতাবটা আরও একবার অকাট্য প্রমাণ করতে চলেছেন এক সময়কার এই প্রেমিক জুটি। শিগগিরই তাদের দুজনকে আলি আব্বাস জাফর পরিচালিত মুভি ‘সুলতান’ -এ দেখা যেতে পারে।

স্পটবয় ডটকম জানিয়েছে, সুলতান মুভিতে অভিনয়ের ব্যাপারে খানিকটা মরিয়া ক্যাট। আর তাই সম্প্রতি মুভিটির শুটিং স্পটে গিয়ে উপস্থিত হন তিনি। এমনকি, মুভিটিতে কাজের সুযোগ পেতে তিনি বার কয়েক যশরাজ ফিল্ম স্টুডিও’তেও গিয়ে হানা দিয়েছেন। এখানেই শেষ নয়, ছবিটির অংশ হতে সালমানকে নাকি তার হয়ে পরিচালকের সঙ্গে কথা বলার জন্য অনুরোধও করেছেন!

এটাকে অনেকে রণবীর কাপুরের উপর ক্যাটের ‘প্রতিশোধ’ হিসেবে দেখছেন। কিছুদিন আগে তামাশা মুভিতে সাবেক প্রেমিকা দীপিকা পাডুকোনের সাথে স্ক্রিন শেয়ার করেছেন রণবীর। আর সেজন্যই কিনা সালমানের সাথে কাজ করতে অতি আগ্রহী হয়ে উঠেছেন ক্যাট।

একটা সময় চুটিয়ে প্রেম করেছেন সালমান-ক্যাট। সে সব কবেই চুকে-বুকে গেছে। রণবীরকে বিয়ে করতে যাওয়া ক্যাটের পক্ষে আর হয়ত সালমানের জীবনে ফিরে আসা সম্ভব নয়। তবে তাদের দুজনকে প্রেমিক যুগল হিসেবে মুভিতে হলেও দেখতে মুখিয়ে আছেন দর্শকরা। সূত্র- টাইমস অব ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা