,

একই শ্রেণিতে বাবা-মা-ছেলে!

নিউজ ডেস্ক : পড়ালেখার কোনো বয়স নেই। প্রবল ইচ্ছা থাকলে কোনো কিছুই পড়ালেখার সেই ইচ্ছাকে দমাতে পারে না। সেই কথার প্রমাণ আবারও মিলেছে। বাবা, মা এবং ছেলে একই শ্রেণিতে পড়ালেখা করছেন।image_1189
ঘটনাটি ঘটেছে ভারতে। নদিয়ার হাঁসখালির মামজোয়ান গ্রামে বাবা, মা এবং ছেলে একাদশ শ্রেণিতে পড়ালেখা করছেন।
ছেলেবেলায় রুজির টানে স্কুলছুট হয়ে গিয়েছিলেন বলরাম মণ্ডল। নবম শ্রেণিতে পড়ার সময়েই বিয়ে হয়ে যাওয়ায় পড়াশোনায় ইতি টেনে দিয়েছিলেন স্ত্রী কল্যাণীও। মধ্য চল্লিশে পৌছে মণ্ডল দম্পতি তাই রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে প্রাইভেটে মাধ্যমিক পাস করেন বছর দুয়েক আগে। এ বছর ছেলে বিপ্লবের সঙ্গে তারা উচ্চ মাধ্যমিকে পড়ুয়া। নদিয়ার ধানতলার আড়ংঘাটা হাজরাপুর হাইস্কুলে কলা বিভাগের একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছেন তারা। বিষয় বাংলা, ইংরেজি, দর্শন, শিক্ষাবিজ্ঞান এবং ইতিহাস। বাড়ি থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে।
এ বিষয়ে ছেলে বিপ্লব বলেন, বাবা-মায়ের সঙ্গে কোনো বিষয় আলোচনা করে পড়লে সহজে পড়া বোঝা যায়। আমার কোনো সমস্যা হচ্ছে না।
স্কুলের শিক্ষকরা জানান, ছেলের সঙ্গে বাবা-মায়ের প্রতিযোগিতাও রয়েছে বেশ। পড়াশোনায় একটু পিছিয়ে থাকলেও ছেলেকে বার্ষিক পরীক্ষার নম্বরে পেছনে ফেলতে চান বলরামবাবু। তাঁরা জানাচ্ছেন, পড়া ধরলে এক সঙ্গেই হাত তোলেন তারা। সূত্র: আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা