,

সরকার ত্রিপুরা থেকে ৬.৪৩ টাকা ইউনিট দরে বিদ্যুৎ কিনবে

power-plant_1227নিউজ ডেস্ক : ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎকেন্দ্র থেকে ৬.৪৩ টাকা ইউনিট দরে (৫.৫০ রুপি) ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে সরকার। শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী মানিক দে’র এক যৌথ বৈঠকে এই দাম নির্ধারণ করা হয়।

বৈঠকে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম, অতিরিক্ত সচিব ড. আহমদ কায়কাউস এবং ত্রিপুরার মুখ্য সচিব এস কে রাকেশ, ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ বিভাগের পরিচালক ঘণশ্যাম প্রসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম বলেন, ‘ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা উভয় দেশ ঐকমত্যে পৌঁছেছি। এতে ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানিতে আর কোনো বাধা রইল না।’

ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ এই বিদ্যুৎ আসতে পারে বলে জানা গেছে। ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ​কেন্দ্র থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ গত ডিসেম্বরেই বাংলাদেশে সরবরাহ করার কথা ছিল। সকল অবকাঠামো স্থাপন করার পরেও দাম জটিলতার কারণে ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানি করা সম্ভব হচ্ছিল না। অবশেষে শনিবার দু’দেশের যৌথ বৈঠকে বিদ্যুতের এ দাম নির্ধারণ করা হলো।

বর্তমানে ভারতের পশ্চিমাঞ্চল থেকে বাংলাদেশের ভেড়ামারা দিয়ে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। এই ৫০০ মেগাওয়াটের মধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নেওয়া ২৫০ মেগাওয়াটের দাম প্রতি ইউনিট ২ রুপি ৪৬ পয়সা। বাকি ২৫০ মেগাওয়াট বেসরকারিভাবে নেওয়া হচ্ছে, যার দাম প্রতি ইউনিট ৫ রুপি ৪৬ পয়সা। এখানে ক্যাপাসিটি খরচও দিতে হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা