,

ওবামার কুকুর অপহরণের ষড়যন্ত্র নস্যাৎ

78ba7d0c0e5ed07b8d202e1268f14ead-003আন্তর্জাতিক ডেস্ক : বো আর সানি হোক না কুকুর, তবু মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পরিবারের সদস্য বলে কথা। কাজেই ওদের দিকে কেউ হাত বাড়ালে কি আর রেহাই পাবে? স্কট স্টকার্টের বেলায়ও এর ব্যত্যয় ঘটেনি। পুলিশ তাঁর টিকি ধরে সেঁধিয়ে দিয়েছে লালদালানে।
বিবিসির খবরে আজ শনিবার জানা যায়, নর্থ ডাকোটা থেকে আসা স্কট স্টকার্ট নামের ওই ব্যক্তি অস্ত্র নিয়ে সেজেগুজে ফন্দি করেছিলেন ওবামা পরিবারের পোষা কুকুর বো বা সানিকে বগলদাবা করে সটকে পড়বেন। পুলিশের ভাষ্য এটা। এ জন্য তিনি গাড়িতে অস্ত্রও নিয়ে এসেছিলেন। ওয়াশিংটন পুলিশ গাড়ি থেকে একটি শটগান, রাইফেল ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে।বোকে নিয়ে দৌড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ২০০৯ সালে তোলা ছবি। ছবি: রয়টার্স
পুলিশের হাতে ধরা পড়ার সময় স্টকার্ট অদ্ভুত সব সাফাই দিতে থাকেন। তিনি নাকি সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও অভিনেত্রী মেরিলিন মনরোর ছেলে। তাঁর দাবি, আদালতের নথিতে নাকি এমন তথ্য রয়েছে। তাঁর ইচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া।
স্টকার্টের বিরুদ্ধে কলম্বিয়ার আগ্নেয়াস্ত্র আইন ভঙ্গ করার অভিযোগ আনা হয়েছে।
২০০৯ সালে বো প্রথম ওবামা পরিবারের সদস্য হয়। এরপর ২০১৩ সালে সানিকে পোষ্য হিসেবে নেওয়া হয়। ওবামার পরিবারের ভাষায়, সানি বোয়ের ‘ছোট বোন’।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা