,

মাশরাফি হেরে গেলেন সাকিবের কাছে

full_81133549_1450453881_1205স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং সহ অধিনায়ক সাকিব আল হাসান। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজকে সামনে রেখে দু’জন হয়ে গেলেন একে অপরের প্রতিদ্বন্দ্বী। অবশ্য এ খেলায় সহ অধিনায়ক সাকিবের কাছে হেরে গেছেন অধিনায়ক মাশরাফি।

শনিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় দলের ক্যাম্পে থাকা প্রাথমিক দলের খেলোয়াড়রা বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ দল নামে বিভক্ত হয়ে খেলতে নামেন। যেখানে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ সবুজ দল মাশরাফির লাল দলকে ১৯ রানে হারিয়েছে।

টস জিতে মাশরাফি বিন মর্তুজা সাকিবকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের অর্ধশত রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে সাকিবের সবুজ দল। মুশফিক করেন ৫৭ রান। এছাড়া এনামুল হক বিজয় ৩২, সাকিব ১২ এবং লিটন দাস ১৭ রান করেন।

লাল দলের হয়ে সাব্বির রহমান ২টি এবং মাশরাফি, আবু হায়দার রনি ও মাহমুদুল্লাহ রিয়াদ প্রত্যেকে একটি করে উইকেট নেন।

১৫২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাশরাফির লাল দল ১৩২ রান করে। দলের পক্ষে তামিম ইকবাল ২৮, সাব্বির ২১, নুরুল হাসান সোহান ২২ রান করেন।

সবুজ দলের পক্ষে সাকিব আল হাসান ২টি এবং শুভাগত, মো. শহীদ ও আরাফাত সানি একটি করে উইকেট লাভ করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা