,

এবার জুটি বাঁধছেন সালমান-আনুশকা

salman-anushka-759_1191বিনোদন ডেস্ক : বলিউডে নিজের আসন পাকা করেছেন বেশ আগেই। জুটি বেঁধেছেন শাহরুখ খানের সঙ্গে এবং আমির খানের সঙ্গে। এই প্রথম সালমান খানের বিপরীতে অভিনয় করবেন আনুশকা শর্মা।
সালমান খানের পরবর্তী সিনেমা সুলতানের নায়িকা হিসেবে আনুশকা শর্মাকে বাছাই করেছেন প্রযোজক আদিত্য চোপড়া এবং পরিচালক আলি আব্বাস জাফর। সালমানের বিপরীতে এই সিনেমায় নায়িকার জন্য ভাবা হচ্ছিল প্রিয়ঙ্কা চোপড়া, পরিণীতি চোপড়া এবং কৃতী শ্যাননকে। কিন্তু সবাইকে হারিয়ে প্রযোজক এবং পরিচালকের মন জয় করলেন পিকে সিনেমার এই নায়িকা। পিকে তে আমির এবং রব নে বনাদি জোড়ি তে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন আনুশকা।
এই সিনেমায় একজন কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করবেন সালমান। যশ রাজ ফিল্মসের ব্যানারে এই ছবি মুক্তি পাবে চলতি বছরের ঈদে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা