,

দেউলিয়া হয়ে গেছে আওয়ামী লীগ : মির্জা ফখরুল

b n p-4_1184নিউজ ডেস্ক : ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজ গণতন্ত্রের কোন স্পেস নেই-আবহ নেই। যে আওয়ামী লীগ গণতন্ত্রের পক্ষে কাজ করেছে, সংগ্রাম করেছে- সেই আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে।

শনিবার সকালে জাতীয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলরুমে ২০ দলের শরীক বাংলাদেশ লেবার পার্টির জাতীয় কাউন্সিল-২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দেশের ভিন্নমত পোষণকারী, রাজনৈতিক দলগুলো আজ কাজ করতে পারছে না। বিভিন্ন সময় আমাদের দলীয় কার্যালয়েও সভা বা অলোচনা করতে দেয়া হয়নি-হচ্ছে না।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যে আওয়ামী লীগ গণতন্ত্রের পক্ষে কাজ করেছে-সংগ্রাম করেছে সেই আওয়ামী লীগ আজ দেউলিয়া হয়ে গেছে। তা না হলে একটি রাজনৈতিক দল বা জোটকে ভাঙার চেষ্টা করতো না।

তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) গণতন্ত্রকে বিকশিত না করে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটকে ভাঙছে, ভাঙার চেষ্টা করছে। গণতন্ত্রের জন্য কাজ করা আওয়ামী লীগ আজ ইচ্ছাকৃতভাবে গণতন্ত্রকে হত্যা করছে।

মির্জা ফখরুল বলেন, গত কয়েক বছরে ভিন্নমত পোষণ করার কারণে দেশের বহু নাগরিক গুম, খুন, হত্যা, নির্যাতন ও কারাবন্দীর স্বীকার হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। উপস্থিত ছিলেন দলের মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে