বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২০১৫ সাল : সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৮৬৪২ জনের ,আহত ২১৮৫৫ জন

2015_12_21_13_15_50_jrzh3FG0OF2ynNbBw0YvbbIlER6gBD_originalগত এক বছরে বাংলাদেশে সাড়ে ৬ হাজরেরও বেশি ছোট-বড় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৮ হাজার ৬৪২ যাত্রী। হাত-পাসহ অন্যান্য অঙ্গ হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন ১ হাজার ৩শ’র বেশি মানুষ।বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের সড়ক দুর্ঘটনার উপর একটি পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করে। তাতে এসব তথ্য দেয়া হয়। ২০১৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সব ধরনের সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ করে এ প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি।সমিতির পক্ষে প্রতিবেদন পড়ে শোনান মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫’র জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১২ মাসে সারাদেশে ৬ হাজার ৫৮১টি ছোট-বড় সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এতে সর্বমোট ৩০ হাজার ৪৯৭ জন যাত্রী, চালক ও পরিবহন শ্রমিক দুর্ঘটনার শিকার হয়েছেন। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮ হাজার ৬৪২ জন। আহত হয়েছেন ২১ হাজার ৮৫৫ জন। এর মধ্যে হাত-পা বা অন্যান্য অঙ্গ হানির কারণে পঙ্গু হয়েছেন ১ হাজার ৩০৫ জন।

এসময়ে ১ হাজার ১শ ৮৫টি বাস, ১ হাজার ৬৫৬টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ৮শ ৭২টি হিউম্যান হলার ৮শ’ ৫২টি জিপ-কার ও মাইক্রোবাস, ১ হাজার ৬৭৮টি অটোরিক্শা, ১ হাজার ৭৭১টি মোটর সাইকেল, ১ হাজার ৭১টি ব্যাটারি চালিত রিক্শা, ১ হাজার ৩৩টি নসিমন-করিমন দুর্ঘটনার কবলে পড়ে।

১ হাজার ৮০জন ছাত্র-ছাত্রী, ৩০৫জন শিক্ষক, ১৩৩ সাংবাদিক, ১০৯ পুলিশ-সেনা, বিজিবি ও আনসার সদস্য, ৮০১ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ২ হাজার ২৪১জন পথাচারি, ২৬১ জন সরকারী কর্মকর্তা কর্মচারি, ১ হাজার ৬৭৭জন নারী এবং ১ হাজার ১২২জন শিশু এসব দুর্ঘটনার শিকার হয়।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান