,

গরমে যেসব খাবার এড়িয়ে চলবেন

গরমে-খাবারগরমে মানুষের দেহে পানি শুন্যতার সৃষ্টি হয়, কারন প্রচন্ড ঘামের ফলে দেহ থেকে বের হয়ে যায় পানি। এতে করে মানুষ ক্রমাগত অসুস্থ হয়ে পরছে। তবে একটু সচেতন হয়ে এই গরমে কিছু খাবার নিয়মিত খাদ্য তালিকায় রাখলে কিছুটা মুক্তি মিলবে বলে আশা করা যাচ্ছে।
এই গরমে আমরা আপনার সুস্বাস্থ্য কামনা করি। ঘামের ফলে আপনার শরীর থেকে পানি বের হয়ে যাই, তাই আপনি বেশি বেশি ঠাণ্ডা, পানি পাওয়া যায় এবং আপনার শরীরে পানি ধরে রাখে এমন খাবার খাদ্য তালিকায় যুক্ত করেন। তবে এক্ষেত্রেও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, আপনি অবশ্যই কেমিক্যাল এবং ফরমালিন মুক্ত খাবার খাবেন।

গরমে খাবার খাওয়ার একটু সতর্ক থাকা উচিত। কারণ এ সময় এমনিতেই প্রকৃতির তাপমাত্রা অনেক বেশি থাকে। তাই একটু তরল বা ঠাণ্ডা জাতীয় খাবার খাওয়াই ভালো।
গরমে যেসব খাবার এড়িয়ে চলবেন
এখানে যে খাবারগুলো এড়িয়ে চলা উচিত তার একটা তালিকা দেয়া হলো।
গরুর গোশত : গরুর গোশত আমাদের দেহে অনেক বেশি তাপমাত্রা উৎপাদন করে। এ ছাড়া কোলেস্টেরল বৃদ্ধি, উচ্চ রক্তচাপের সমস্যা তো রয়েছেই। গরুর গোশত বেশি ঘাম তৈরি করে। এতে দেহে পানিশূন্যতা তৈরি হয়। তখন শরীর অসুস্থ হয়ে পরে।

অতিরিক্ত মসলাযুক্ত খাবার : মসলাযুক্ত খাবার আমাদের দেহের তাপমাত্রা অনেক বাড়িয়ে তোলে। এতে আমাদের হজমের সমস্যাও দেখা দেয়। তাই এই গরমে আমাদের উচিত যতটা সম্ভব কম মসলাযুক্ত খাবার খাওয়া।
ফাস্ট ফুড : ফাস্ট ফুড জাতীয় খাবারে অনেক বেশি তেল থাকে। গরমের সময় তেল খেলে আরো গরম লাগে। আবার অনেক ফাস্ট ফুড রয়েছে যেগুলো আমাদের দেহের পানি শুষে নেয়। ফলে এই গরমের মধ্যে আমরা পানিশূন্য হয়ে পড়ি।
অতিরিক্ত চা ও কফি : অনেকেরই অভ্যাস আছে সকালে বা বিকেলে এক কাপ চা বা কফি খাওয়া। কিন্তু এর বাইরে চা বা কফি পান করা গরমকালে শরীরের জন্য একেবারেই ভালো নয়। চা বা কফির ক্যাফেইন দেহকে ডিহাইড্রেট করে ফেলে। এতেও আমরা অতিরিক্ত গরমে অসুস্থ বোধ করি।
গরমে যেসব খাবারে নিয়ন্ত্রণ প্রয়োজন!
১. অতিরিক্ত তেল গ্রহণ
২. ডুবো তেলে ভাজা খাবার
৩. ঘি, মাখন, পনির, মেয়নেজ, ফাস্টফুড
৪. কোল্ডড্রিংক্স
৫. পোলাও, কাচ্চি, গরু ও খাশীর মাংস
৬. ভূনা খাবার
৭. অতিরিক্ত মিষ্টি খাবার
৮. অতিরিক্ত গরম ও ঠান্ডা খাবার।
এগুলা বাদ দিলে শরীর শীতল থাকবে

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে