,

ফাইনালে সানিয়া-মার্টিনা জুটি

sania martina_ap_0_1146স্পোর্টস ডেস্ক : ব্রিসবেন আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টের ফাইনালে ওঠেছে সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস জুটি। শুক্রবার টুর্নামেন্টের সেমিফাইনালে স্লোভাক-রাশিয়ান জুটি আন্দ্রেজা ক্লিপেচ ও আল্লা কুদ্রিয়াভসেভাকে হারিয়ে ফাইনালে ওঠেন তারা।

সানিয়া-মার্টিনা এই স্লোভাক-রাশিয়ান জুটিকে ৬-৩, ৭-৫ সেটে হারিয়েছেন। ফাইনালে তারা মোকাবিলা করবেন আরেক সেমিফাইনালের বিজয়ী জুটিকে।

ইন্দো-সুইস জুটি সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস দাপুটেভাবেই শেষ করেছেন গত বছর। এ বছরের শুরুতে এসেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। তাদের জয়ের ধারায় ভাটা পড়েনি । এই ধারায় ব্রিসবেনে জয় দিয়েই নতুন মৌসুমের শুভ সূচনা করলো এই জুটি ।

সানিয়া-মার্টিনা এখন বিশ্বের ১ নাম্বার জুটি। এই জুটি ২৫টি ম্যাচে ধারাবাহিকভাবে জয় লাভ করেছেন। গত মৌসুমে সানিয়া-মার্টিনা পাঁচটি শিরোপা জয় করেছিল। চলতি মৌসুমের এই জয়ে তারা দুজনেই আনন্দিত এবং আশাবাদী বলে এক প্রতিক্রিয়ায় জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা