,

অহংকারিকে আল্লাহ অপছন্দ করেন

url14অহংকার মহান আল্লাহ পাকের একটি গুণ। আল্লাহ পাকের ৯৯টি নামের মাঝে একটি হলো ‘আল মুতাকাব্বির’ অহংকার করা একমাত্র তার পক্ষেই সাজে। কেননা তিনিই কেবল যা ইচ্ছা তাই করতে পারেন।

পবিত্র কোরঅনে আল্লাহ পাক ইরশাদ করেছেন,‘ আল্লাহ-ই সেই মহান সত্তা যিনি ছাড়া কোন মা’বুদ নেই। তিনি বাদশাহ, অতীব পবিত্র, পূর্ণাঙ্গ শান্তি,নিরাপত্তাদানকারী, হিফাযতকারি, সবার ওপর বিজয়ী, শক্তি বলে নিজের নির্দেশ কার্যকরি করতে সক্ষম। এবং সবার চেয়ে বড় হয়েই বিরাজমান থাকতে সক্ষম। আল্লাহ সেই সব শিরক থেকে পবিত্র যা লোকেরা করে থাকে’(সূরা হাশর,আয়াত ২৩) যেই গুণের কথা আল্লাহ নিজেই নিজের ক্ষেত্রে উল্লেখ করেছেন।

একজন মানুষ অতি সমান্য, অতি ক্ষুদ্র। তার পক্ষে কিছুই করা সম্ভব না। অহংকার করলে তাকে কেউ পছন্দ করে না। অহংকারি কোন কাজে সফলও হতে পারে না। কেননা অহংকরিকে আল্লাহ অপছন্দ করেন পবিত্র কোরআনে আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন,“ এক ইলাহ-ই তোমাদের আল্লাহ। কিন্তু যারা আখেরাত মানে না তাদের অন্তরে অস্বীকৃতি বদ্ধমূল হয়ে গেছে এবং তারা অহংকারে ডুবে গেছে। নিঃসন্দেহে আল্লাহ‌ তাদের সমস্ত কার্যকলাপ জানেন, যা তারা গোপন করে এবং যা প্রকাশ করে। তিনি তাদেরকে মোটেই পছন্দ করেন না যারা আত্মগরিমায় ডুবে থাকে”(সূরা নহর,আয়াত ২২,২৩)

ইসলামের সূচনায় অনেকেই ইসলাম গ্রহণ করেনি। কিন্তু ইসলাম বিজয় লাভ করলে আরবের অনেক নেতাই ইসলাম গ্রহণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হয়েছেন।শুধমুমাত্র তারাই ইসলাম গ্রহণ করেনি, নবীজিকে নবী হিসাবে মানেনি,যারা অহংকারি ছিল। তারা দুনিয়া ও আখিরাত দুটাই হারিয়েছে। অহংকার করা কখনও উচিৎ না। অহংকার হচ্ছে পতনের মূল। তাই সব সময় নিজেকে বিনয়রূপে পেশ করাই হলো বুদ্ধিমানের কাজ। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমীন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে