,

শিমুলিয়া-কাওরাকান্দিতে ফেরি চলাচল বন্ধ

feri2ঘনকুয়াশায় শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। আজ শনিবার ভোররাত ৪টার দিকে ফেরি পারাপার বন্ধ হয়।

চলাচল বন্ধ হওয়ায় মাঝপদ্মায় নৌ-চ্যানেলের বিভিন্ন পয়েন্টে শতাধিক যানবাহন ও তিন শতাধিক যাত্রী নিয়ে নোঙর করেছে পাঁচটি ফেরি।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, ঘনকুয়াশার কারণে গতকাল রাত থেকে নৌ চ্যানেলের মার্কিং বয়াগুলো দেখা যাচ্ছিল না। এ ছাড়া ফেরিগুলোতে থাকা ফগ লাইটও (কুয়াশায় ব্যবহৃত বাতি) কাজ করছিল না । এমন পরিস্থিতিতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক চন্দ্র শেখর জানান, ঘাট এলাকায় পরিষ্কার দেখা গেলেও ফেরিগুলো নৌ চ্যানেলে ঢুকলে ঘন কুয়াশায় সামনের দিকে কিছুই দেখা যায়নি। কুয়াশা কেটে গেলে চলাচল স্বাভাবিক হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা