,

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

urlপাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ আছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি পারাপার বন্ধ ঘোষণা করা হয়।

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এ সিদ্ধান্ত নেয়।

খোঁজ নিয়ে জানা যায়, চলাচল বন্ধ হওয়ায় যাত্রী ও যানবাহনবোঝাই একটি ফেরি মাঝ নদীতে নোঙর করে আছে। আর ফেরি পারের অপেক্ষায় উভয় পারের ঘাট এলাকায় আটকা পড়েছে দুই শতাধিক বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন। এতে যাত্রীসহ যানবাহন শ্রমিকরা দুর্ভোগে পড়েছেন।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন বলেন, পদ্মা অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকায় যাত্রী ও যানবাহন বোঝাই করে রো রো (বড়) ফেরি শাহজালাল দিক হারিয়ে মাঝ নদীতে নোঙর করে। এ পরিস্থিতে দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থেকে নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

সালাউদ্দিন আরো বলেন, পাটুরিয়া ঘাটে সাতটি ও দৌলতদিয়া ঘাটে আটটি ফেরি পন্টুন ও এর পাশে অবস্থান করছে। কুয়াশা কেটে গেলে আবার ফেরি পারাপার চালু করা হবে। তখন অগ্রাধিকার ভিত্তিতে আটকেপড়া যানবাহন ফেরি পারাপারের ব্যবস্থা করা হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর