বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ধর্মান্তরিত হওয়ায়’ ঝিনাইদহে খুনের অভিযোগ

160108165134_convert_killing_site_640x360_site_nocreditজঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বাংলাদেশের ঝিনাইদহে গতকাল এক ব্যক্তিকে হত্যার দায় স্বীকার করেছে বলে দাবি করছে ‘সাইট ইন্টেলিজেন্স’ নামের এক মার্কিন ওয়েবসাইট। সমির উদ্দিন নামের এই হোমিওপ্যাথিক চিকিৎসককে গতকাল ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঝিনাইদহের পুলিশ বলছে, ধর্মান্তরিত হওয়ার কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তারা সন্দেহ করছে।

তবে নিহতের পরিবারের সদস্যরা দাবি করছেন, কয়েক বছর আগে খ্রিস্টধর্মে দীক্ষা নিলেও সমির উদ্দিন আবার ইসলাম ধর্মে ফিরে এসেছিলেন।
স্থানীয় একটি গির্জার কয়েকজন বলেছেন, ধর্মান্তরিত হওয়া ও খৃস্টান ধর্ম প্রচারের কারণেই তাকে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাজারে তার ছোট্ট একটি দোকানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ঝিনাইদহে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান বলেছেন, স্থানীয় একজন ভ্যান-চালক চিকিৎসার জন্যে সমির উদ্দিনের কাছে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি তাকে মৃত অবস্থায় দেখতে পান। প্রথমে তিনি মনে করেছিলেন যে মি. উদ্দিন হৃদরোগে মারা গেছেন।
কিন্তু পরে বুকের ওপর থেকে কাপড় সরিয়ে প্রথমে সেখানে রক্ত ও পরে ছুরিকাঘাতের দুটো চিহ্ন দেখতে পান। সমির উদ্দিনের বয়স ছিলো প্রায় ৮৫।
তিনি বলেন, নিহত সমির উদ্দিন ২০০১ সালে খৃস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এবং সেকারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

তবে তিনি বলেন যে গত এক বছর ধরে মি. উদ্দিন ইসলাম ধর্মই পালন করে আসছিলেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। “অতীতে ধর্ম পরিবর্তনের কারণে তার উপর কেউ ক্ষিপ্ত হয়ে থাকতে পারে। পারিবারিক বিরোধ বা শত্রুতাও থাকতে পারে।” বলেন হাসান হাফিজুর রহমান। ইসলামিক স্টেটের তৎপরতার ওপর নজর রাখে যুক্তরাষ্ট্রভিত্তিক এরকম একটি ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স দাবি করেছে, আই এস মি. উদ্দিনকে হত্যা করেছে।
তবে ঝিনাইদহের পুলিশ তা মানতে রাজি নয়।
তারা বলছে, সেখানে আই এস নামে কোনো সংগঠনের তৎপরতা নেই।

নিহতের ছেলে মনিরুল ইসলাম বলেছেন, তার পিতা কোনোদিন ইসলাম ধর্ম ত্যাগ করেননি। তার ধর্মান্তরিত হওয়ার কথা তারা শুধু লোকের মুখেই শুনেছেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান