,

রুটিন করে যুবতীকে ধর্ষণ কঙ্গোর কারাগারে!

15485নিউজ ডেস্ক : ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কারাগারে নারীবন্দিদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কারা পুলিশ নারীবন্দিদের রুটিন করে ধর্ষণ করছে এমন অভিযোগ এনেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ফ্রিডম ফর টর্চার। বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনটি দাবি করেছে, মেডিকেল রিপোর্ট থেকে প্রমাণিত হয়েছে ৩৪ জন নারীবন্দি ধর্ষণের শিকার হয়েছেন।

সরকারবিরোধী রাজনীতি করার শাস্তি হিসেবে তাদের ধর্ষণ করা হচ্ছে। কারাগারে পুলিশের নির্যাতনের শিকার ১৮ থেকে ৬২ বছর বয়সী এসব নারীরা যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন।

তবে কঙ্গো সরকারের মুখপাত্র ল্যামবার্ট মেন্ডে বিবিসিকে জানিয়েছেন, কারাগারে ধর্ষণের বিষয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তিনি বলেন, “কোন জেলে এ ধরনের ঘটনা ঘটছে তা উল্লেখ করতে পারেনি সংগঠনটি। অভিযোগ প্রমাণে যথেষ্ট তথ্যপ্রমাণও হাজির করতে পারেনি তারা।” ফ্রিডম ফ্রম টর্চার দাবি করেছে, ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভে নেতৃত্ব দেয়ায় একজন নারীকে বন্দি করা হয় এবং জেলের ভেতর তাকে ধর্ষণ করে পুলিশ সদস্যরা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা