,

চুরি হয়ে গেছে মহানবী (স.)-এর পদচিহ্ন

download (10)মসজিদ থেকে চুরি হয়ে গেছে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর ১৪০০ বছরের পুরোনো পদচিহ্ন। ভারতের বিহারের ঐতিহ্যবাহী পীর-দামারিয়া মসজিদ থেকে মহানবীর এই পদচিহ্নসংবলিত একটি পাথর চুরি হয়ে যায়। গতকাল বৃহস্পতিবার ওই মসজিদে বার্ষিক ওরস চলাকালে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান ও এশিয়া নিউজ নেটওয়ার্ক এ খবর জানিয়েছে।

মসজিদ পরিচালনা কমিটির প্রধান জানিয়েছেন, ৪০০ বছর আগে মোগল আমলে আরব থেকে ওই মসজিদে মহানবীর (স.) পদচিহ্নটি আনা হয়। এর পর থেকে পীরদামারিয়া মসজিদে একটি মূল্যবান পাথরের ওপর মহানবীর (স.) পবিত্র পদচিহ্নটি ছিল। গতকাল এটি জনগণের দর্শনের জন্য রাখা ছিল। সন্ধ্যায় ওরস মাহফিলের অনুষ্ঠান চলাকালে কোনো একসময়ে চোর মহামূল্য নিদর্শনটি চুরি করে পালিয়ে যায়।

পাটনার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মনু মহারাজ জানান, চুরির ঘটনাটি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে মানুষ। পরে পুলিশ তাদের শান্ত করে।

মনু মহারাজ আরো বলেন, ‘প্রাচীন মহামূল্যবান এই পদচিহ্নটি উদ্ধারে একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে পুলিশ। খুব শিগগির এই পদচিহ্নটি উদ্ধার করা যাবে বলে আশা করছি আমরা।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা