,

বাঞ্ছারামপুরে আগুনে পুড়েছে ১৫ টি দোকান

Fire (1)

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের সোনারামপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়ি ঘরসহ প্রায় এক কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। শুক্রবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব জানান, সোনারামপুর বাজারের হালিম সরকার সুপার মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ওই মার্কেটের পাঁচটি দোকানসহ ১২টি দোকান ও পাশের তিনটি বাড়ি পুড়ে যায়। পরে এলাকাবাসীরা একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে যায়।এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনা ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় জনতার তোপের মুখে পড়ে।মার্কেটের মালিক শুক্কুর আলী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে সর্বমোট ১২টি দোকানের প্রায় এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা