বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাসেলসে প্যারিস ‘হামলাকারীর আস্তানার’ সন্ধান

160108102109_brussels_police_640x360_reutersপ্যারিসে গত বছরের নভেম্বরে সন্ত্রাসী হামলার পলাতক এক সন্দেহভাজন সেখান থেকে এসে ব্রাসেলসের এক ফ্ল্যাটে লুকিয়ে ছিল বলে ধারণা করছে পুলিশ।বেলজিয়ামের কর্তৃপক্ষ বলছে, ব্রাসেলসের এই ফ্ল্যাটে গত মাসে পুলিশ অভিযান চালায়।সেখানে পলাতক সন্দেহভাজন সালাহ আবদেস্লামের হাতের ছাপ পাওয়া গেছে, পাওয়া গেছে বোমা তৈরির মাল-মশলার নমুনা, এবং তিনটি আত্মঘাতী বোমার বেল্ট।তথাকথিত ইসলামিক স্টেটের জিহাদিদের চালানো ওই হামলায় ১৩০ জন নিহত হয়।তারপর থেকেই হামলাকারীদের খোঁজে ফ্রান্সে ও প্রতিবেশী বেলজিয়ামে ব্যাপক অভিযান চলছে। হামলার জন্যে দশজন সন্দেহভাজন ব্যক্তিকে ইতোমধ্যে আটকও করা হয়েছে।সন্দেহভাজন পলাতকদের একজন বেলজিয়ান বংশোদ্ভূত ফরাসী নাগরিক সালাহ আবেদস্লাম। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না।বেলজিয়ামের কর্মকর্তারা বলেছেন, ব্রাসেলসে তিনতলার যে অ্যাপার্টমেন্টে গত মাসে অভিযান চালানো হয় সেখানে সালাহ আবদেস্লামের হাতের ছাপ পাওয়া গেছে।এই অ্যাপার্টমেন্টটি এমন এক জায়গায় যেখানে প্যারিসের হামলার পরদিন সকালে সন্দেহভাজন একজন হামলাকারীকে দেখা গিয়েছিলো বলে বলা হচ্ছিলো।ধারণা করা হয় এই ব্রাসেলসেই প্যারিস হামলার পরিকল্পনা করা হয় । কর্মকর্তারা বলছেন, সালাহ আবদেস্লাম হামলার পরে এই ফ্ল্যাটে কয়েকদিনের জন্যে লুকিয়ে ছিলেন বলে তারা ধারণা করছেন।কর্তৃপক্ষ বলছে, অ্যাপার্টমেন্টটি ভুয়া নাম পরিচয়ে ভাড়া নেওয়া হয়েছিলো। তবে সরকারি কৌশুলিরা বলছেন, ইতোমধ্যেই পুলিশের হেফাজতে আছে এরকম একজন সন্দেহভাজন হামলাকারীর নামে ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয়ে থাকতে পারে।পুলিশের অভিযানে সেখান থেকে এসিটোন পারক্সাইড উদ্ধার করা হয়েছে যা বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে।এসময় সেখান থেকে হাতে তৈরি তিনটি আত্মঘাতী বোমার বেল্টও উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান