,

টাইগার বাহিনী এখন খুলনায়

125 (1)জিম্বাবুয়ের বিপক্ষে চারম্যাচের টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষ্যে আগেভাগেই খুলনা চলে গেলো টাইগাররা। শুক্রবার সকাল সাড়ে ৯টায় বিমানে ওঠার পর সতীর্থদের সঙ্গে নিয়ে সেলফি তোলেন এনামুল হক বিজয়। সেই সেলফি নিজের ফেসবুক পেজে পোস্ট করে লিখেছেন, ”অন দ্য ওয়ে টু খুলনা। প্রে ফর আজ।” ২৭ সদস্যের প্রাথমিক দলে থাকলেও ১৪ সদস্যের চূড়ান্ত দলে নেই বিজয়ের নাম। তবুও তিনি খুলনা গেলেন অনেকটা উৎসব করতে করতেই।১৫ জানুয়ারি থেকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের চারটি ম্যাচই অনুষ্ঠিত হবে খুলনার এই ভেন্যুতে।

কথা ছিল ১১ জানুয়ারি খুলনা যাবে মাশরাফি বাহিনী। কিন্তু ঢাকার চেয়ে ভিন্ন একটি পরিবেশ, ভিন্ন ভেন্যু- সুতরাং সেখানে গিয়ে আগে থেকেই নিজেদের প্রস্তুত করে তোলার জন্য কোচ হাথুরু সিংহে চাইলেন আগে থেকেই দলকে নিয়ে যেতে। কারণ সিরিজটি নিজেদের দখলেই রাখতে চান তিনি। এ কারণেই আজ সকাল সাড়ে ৯টায় খুলনাগামী বিমানে উঠে বসে ক্রিকেটাররা।

প্রসঙ্গত, সিরিজ খেলার জন্য ১১ জানুয়ারি ঢাকা এসে পৌঁছাবে জিম্বাবুয়ে দল। এরপর ১২ জানুয়ারি তারা যাবে খুলনায়।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা