,

বিশ্বজুড়ে গেইলকে নিষিদ্ধ করার দাবি চ্যাপেলের

স্পোর্টস ডেস্ক : এই এক ঘটনাতেই বেশ ঝামেলার মুখে পড়ছেন গেইল।বেশ আত্মবিশ্বাস নিয়ে মাঠভর্তি দর্শকের সামনেই অভিসারের প্রস্তাব দিয়েছিলেন অস্ট্রেলিয়ান টিভি সাংবাদিককে। কিন্তু জবাবে কী পেলেন ক্রিস গেইল? অভিসার তো দূরে থাক, উল্টো জরিমানা গুনতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানকে। অনেক বিতর্কের মুখে ক্ষমাও চেয়েছেন। কিন্তু এবার আরও বড় শাস্তির প্রস্তাবই করলেন ইয়ান চ্যাপেল। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক প্রস্তাব করেছেন শুধু বিগ ব্যাশই নয়, বিশ্বজুড়ে সব টি-টোয়েন্টি লিগেই যেন গেইলের সঙ্গে কোনো চুক্তি না করা হয়।

be7f7d31b48412caa8e0f39796bd3cd0-gayle_mclaughlintttগত সোমবার বিগ ব্যাশের ম্যাচ চলার সময় অস্ট্রেলিয়ান চ্যানেল টেনের সাংবাদিক মেল ম্যাকলাফলিন সাক্ষাৎকার নিচ্ছিলেন গেইলের। এ সময় হঠাৎই ম্যাকলাফলিনের চোখের প্রশংসা করার পর ম্যাচের পর তাঁর সঙ্গে পানীয়তে আমন্ত্রণ জানান এই মেলবোর্ন রেনেগেডস ওপেনার। কৌতুকের ছলে বলেও বসেন, ‘লজ্জা পেও না, প্রিয়ে।’

ব্যাপারটি গেইলের কাছে ‘নিছকই কৌতুক’ হলেও অস্ট্রেলিয়ার ক্রিকেট সংশ্লিষ্টরা এবং সংবাদমাধ্যম এতে মজা পাচ্ছে না। বিতর্কের ঝড় সেদিন থেকেই শুরু হয়ে গেছে। ১০ হাজার অস্ট্রেলিয়ান ডলার শাস্তিও পেয়েছেন গেইল।
তবে এতটুকুতেই থামছে না বিতর্ক। শোনা যাচ্ছে, আগামী মৌসুম থেকে বিগ ব্যাশে খেলতে আর আমন্ত্রণ জানানো হবে না গেইলকে। কোনো নাটকীয় মোড় না এলে এই বিষয়টিকে মোটামুটি নিশ্চিতই ধরে নেওয়া যায়। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বিগ ব্যাশের খেলোয়াড়দের চুক্তির বিষয়গুলো দেখাশোনা করে। সেই সিএরই কয়েকজন কর্মকর্তা ওই সাক্ষাৎকারের কারণে গেইলের চুক্তি বাতিল করতে চাচ্ছেন।

ইয়ান চ্যাপেল তো আরও এক ডিগ্রি উত্তপ্ত হয়ে আছেন গেইলের কাণ্ডে। অপ্টাস এসএমবি ক্রিকেট লেজেন্ড নামে এক অনুষ্ঠানে চ্যাপেলদের বড় জন বলেছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া যদি বিগ ব্যাশের ক্লাবগুলোকে বলে যে, আগামী মৌসুম থেকে ক্রিস গেইলের সঙ্গে চুক্তি করা যাবে না, তাহলে ভালো লাগবে। আরও ভালো হবে যদি তারা আইসিসিকে বলে, ‘‘আমরা যেটা করছি সেটা বিশ্বব্যাপী করা উচিত।’’ সেক্ষেত্রে হয়তো সবগুলো দেশের সঙ্গে আলাদাভাবে কথা বলতে হবে। তবে আইসিসির সভায় যদি সিএ প্রস্তাব দেয় যে, ‘‘আমরা এটা (গেইলকে নিষিদ্ধ) করছি, এবং সবাইকে একই কাজ করতে পরামর্শ দিচ্ছি’’, তাহলেও আমার ভালো লাগবে।’

অবশ্য শুধু ম্যাকলাফলিনের ঘটনাতেই গেইলের এত বড় শাস্তি চাইছেন চ্যাপেল, ব্যাপারটা এমন নয়। ম্যাকলাফলিনের ঘটনার পর অনেক সংবাদমাধ্যমে উঠে এসেছে, গেইলের এই ‘নারীপ্রীতি’ বেশ পুরোনো। আরও অনেক নারীকেই নাকি এমন প্রস্তাব দিয়েছেন এই ক্যারিবীয়ান। তাই নারীদের সম্মান নিশ্চিত করতেই গেইলের ব্যাপারে সব ফ্র্যাঞ্চাইজি লিগের কাছ থেকে ‘জিরো টলারেন্স’ আশা করছেন চ্যাপেল। গেইলকে ‘সাহায্যের অতীত’ জানিয়ে চ্যাপেল বললেন, ‘যদি শুধু একবার এমন হতো, তাহলে বলতাম, ‘‘ঠিক আছে, ১০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। আর এমন কোরো না।’’ কিন্তু (গেইলের বিষয়ে) ক্রিকেট সংশ্লিষ্ট যতজন নারীর সঙ্গে আমি কথা বলেছি, সবাই একই কথা বলছে (ম্যাকলাফলিনের মতো তাঁদেরও প্রস্তাব দিয়েছে গেইল)।’

চ্যাপেলের প্রস্তাব বিশ্বব্যাপী সবগুলো লিগ মেনে নিলে সেটি গেইলের জন্য সব দিক দিয়েই বেশ ক্ষতির কারণ হবে। এমনিতেই ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে তিনি নেই অনেক দিন ধরে। বিশ্বজুড়ে টি-টোয়েন্টির ফেরি করেই বেড়াচ্ছেন। সেই আয়-রোজগারের পথই তো বন্ধ হয়ে যাবে।

অভিসারের প্রস্তাব আর যেখানেই হোক হাজার দর্শকের সামনে মাইক্রোফোনে দিতে হয় না, এটি বোধ হয় এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ক্রিস গেইল। দ্য এজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে