,

৩ মুসল্লির মৃত্যু : বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

নিউজ ডেস্ক : টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম দিনে শুক্রবার জুমার নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি।

1_1118অধিক সওয়াবের আশায় বৃহৎ এ জামাতে অংশ নিতে নির্ধারিত মুসল্লি ছাড়াও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে সকাল থেকেই সমবেত হতে থাকেন ধর্মপ্রাণ মানুষ। দুপুর সাড়ে ১২টায় আজান হলেও বেলা ১২টার আগেই বিশাল ময়দান ও আশপাশের এলাকা ছাড়িয়ে মুসল্লির ঢল নামে পূর্বপাশের মহাসড়কে। আজানের পর ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

এদিকে জুমার নামাজে অংশ নিতে সকাল থেকে গাজীপুর, উত্তরা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দানের দিকে আসতে শুরু করেন। দুপুর ১টায় ইজতেমা ময়দান মুসল্লিদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রায় ৫ লাখ মুসল্লি এক সঙ্গে জুম্মার নামাজ আদায় করেন।

আজ ইজতেমা ময়দানে বৃহত্তর জুমার নামাজে ইমামতি করেন বাংলাদেশের কাকরাইল মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ গণজমায়েতে অংশ নিতে বুধবার থেকেই তুরাগ তীরে জড়ো হতে থাকেন দেশ-বিদেশের লাখো মুসল্লি। আত্মশুদ্ধি, দুনিয়া ও আখেরাতে মুক্তি লাভের আশায় মুসল্লিরা দলবদ্ধ হয়ে মাঠের নির্ধারিত স্থানে (খিত্তায়) প্রয়োজনীয় মালামাল নিয়ে অবস্থান করছেন। এদিকে শুক্রবার পর্যন্ত ইজতেমায় এসে মারা গেছেন ৩ মুসল্লি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা