,

১৫ বাংলাদেশিকে ‘কুড়িয়ে পেয়েছে’ নিকারাগুয়ার পুলিশ

photo-1452235020আন্তর্জাতিক ডেস্ক : নিকারাগুয়ায় ১৫ বাংলাদেশিকে ‘কুড়িয়ে পেয়েছে’ পুলিশ। পাচারকারীরা তাঁদের ফেলে যাওয়ায় মহাসড়কে এদিক-সেদিক ঘুরছিলেন তাঁরা। এ সময় পুলিশ তাঁদের দেখতে পেয়ে উদ্ধার করে।

নিকারাগুয়ার পুলিশ কমিশনার লিওনিডাস রক বলেন, এই বাংলাদেশিদের কোস্টারিকা থেকে হন্ডুরাস নিয়ে যাওয়া হয়। সেখান থেকে যুক্তরাষ্ট্র যাওয়ার পথ হিসেবে নিকারাগুয়েতে প্রবেশ করে।

বার্তা সংস্থা এপির বরাত দিয়ে ইউএনবি এ খবর জানিয়েছে। তবে কারো নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

অভিবাসীদের মধ্যে একজন জানিয়েছেন, রাজনৈতিক সমস্যার কারণে তিনি দেশত্যাগ করেছেন।

পুলিশ কমিশনার স্থানীয় সময় বৃহস্পতিবার নিকারাগুয়ার সংবাদমাধ্যমকে জানান, দক্ষিণ মানাগুয়ার ২০ কিলোমিটার দক্ষিণে এই অভিবাসীদের পাওয়া যায়। নিকারাগুয়া পার করে দেওয়ার জন্য তাঁরা প্রত্যেকে পাচারকারীদের ১০০ থেকে ৫০০ ডলার পর্যন্ত দিয়েছেন। কিন্তু পাচারকারীরা তাঁদের সর্বস্ব লুটে নিয়েছে বলে অভিবাসীরা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা