,

আজ ইজতেমায় বৃহত্তম জুমার নামাজ

Is14-400x176শুক্রবার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সেইসঙ্গে আজ টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে দেশের বৃহৎ জুমার নামাজ। বরকত ও রহমত লাভের আশায় নামাজে অংশ নিতে দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছেন মুসল্লিরা। নামাজ শেষে লাখো মুসল্লি একসঙ্গে আল্লাহর দরবারে দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় প্রার্থণা করবেন।

জানা গেছে, ১৬০ একর বিশ্ব ইজতেমা ময়দান ছাড়িয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের সড়কেও জুমার নামাজ আদায় করবেন মুসল্লিরা। তবে জুমার নামাজের ইমামতি কে করবেন এখনো জানা যায়নি। দেশ বিদেশ থেকে আসা লক্ষাধিক মুসল্লি জুমার নামাজে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে জুমার নামাজ উপলক্ষে মহাখালী থেকে গাজীপুর পর্যন্ত যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ভোগান্তিতে পড়বেন নামাজ আদায় করতে আসা মুসুল্লিরা। তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দুই পর্বের প্রথম পর্ব আগামী ১০ জানুয়ারি রোববার দুপুরে মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে