,

অফিসে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, জুটির জেল

images_97766_0নেত্রকোনা : নেত্রকোনার খালিয়াজুরীতে অনৈতিক কাজে লিপ্ত হওয়ায় এক সরকারি কর্মচারী ও তার প্রেমিকাকে তিন মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তাদের সহযোগিতা করায় হারুন মিয়া নামে অপর এক সরকারি কর্মচারীকে অন্যত্র বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে এই সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খালিয়াজুরী ইউএনও বদরুল হাসান লিটন।
সাজাপ্রাপ্ত প্রেমিক যুগল হচ্ছেন-জেলার মোহনগঞ্জ টেলিফোন অফিসের কর্মচারী আবদুল মালেক (৫৫) ও খালিয়াজুরীর কৃষ্ণপুরের শাহ আলমের স্ত্রী।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ টিএন্ডটি অফিসের কর্মচারী আবদুল মালেক বেশ কিছুদিন ধরে জেলার খালিয়াজুরী উপজেলার কৃষপুর গ্রামের ওই নারীর সাথে পরকীয় প্রেম করছিলেন। তাদেরকে সহায়তা করতেন খালিয়াজুরী টিএন্ডটি অফিসের লাইনম্যান হারন মিয়া। বুধবার রাতে খালিয়াজুরী টিএন্ডটি অফিসে অসামাজিক কাজে লিপ্ত হয় প্রেমিক যুগল। গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুরী থানা পুলিশ তাদের আটক করে। আজ বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেট ওই প্রেমিক যুগলকে তিন মাসের বিনাশ্রম কারাদ- দেন। আর এলাকাবাসীর চাপে হারুন মিয়াকে অন্যত্র বদলী করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা