,

ঢালিউড ডাকছে রিয়া সেনকে!

বিনোদন ডেস্ক : যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণে দুই বাংলা যখন হুমড়ি খেয়ে পড়েছে, ঠিক তখনই এ বিষয়ে কথা বললেন কলকাতার নায়িকা রিয়া সেন। তার ভাষায়, ‘এদেশ আর ওদেশ-যাই হোক না কেন, দিনের শেষে আমরা তো সবাই বাঙ্গালিই!’ শুধু তাই নয়, রিয়া জানালেন, বাংলাদেশ থেকে অনেক ছবির অফার পাচ্ছেন তিনি। যদিও এ ধরণের কোন তথ্য দেশিয় নির্মাতাদের কাছ থেকে পাওয়া যায়নি।

2016_01_07_21_04_07_ykDLVu1wFBenzcjCn97Rwxh80PyaHn_originalযৌথ প্রযোজনায় নির্মাণাধীন ‘হিরো ৪২০’ ছবিতে বাংলাদেশের নুসরাত ফারিয়ার সঙ্গে অভিনয় করছেন কলকাতার নায়িকা রিয়া সেন। ছবিটি নিয়ে বাংলাদেশের মতো কলকাতার গণমাধ্যমগুলোও বেশ প্রচার প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। সেই ধারবাহিকতায় ওপার বাংলার একটি দৈনিক সম্প্রতি নায়িকা রিয়া সেনের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে।

এতে তার কাছে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের ফলে দু’দেশের চলচ্চিত্র শিল্পের কোন লাভ হবে কিনা জানতে চাওয়া হয়। যার উত্তরে রিয়া সেন বলেন, ‘ইটস অ্যা গ্রেট আইডিয়া। যৌথ প্রযোজনার ফলে বাংলা ছবির বাজারটা বেড়েছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ-দু’টো বাজারই ব্যবহার করা যাচ্ছে। আরে, এদেশ আর ওদেশ-যাই হোক না কেন, দিনের শেষে আমরা তো সবাই বাঙ্গালিই! ’

এদিকে বাংলাদেশের প্রতি তার আলাদা দূর্বলতা প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতি আমার একটা দূর্বলতাও আছে। আমার দিদিমা (সুচিত্রা সেন) বাংলাদেশের পাবনার মেয়ে। বেশ কয়েকবার বাংলাদেশে গিয়েছি। আবার যেতে চাই! ওদেশের অনেক ছবির অফার পাচ্ছি। জানেন, দিদিমার নামে ওখানে একটি মিউজিয়ামও বানানো হচ্ছে! যাই হোক, আমার মনে হয় যৌথপ্রযোজনার ব্যাপারটা বাংলা ছবির ক্ষেত্রে দারুণ একটা সিদ্ধান্ত!’

উল্লেখ্য, ১৯৯১ সালে নির্মিত ‘বিষকন্যা’ চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে কাজ করার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন রিয়া সেন। এছাড়া প্রখ্যাত নায়িকা সুচিত্রা সেনের নাতনী তিনি। তার বোন রইমা সেনও চলচ্চিত্রে অভিনয় করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে