,

কাজী আরেফের দুই খুনির মৃত্যুদ- কার্যকর

fashi_578310567অন্যতম সংগঠক জাসদ সভাপতি কাজী আরেফ আহমেদ ও কুষ্টিয়া জেলা জাসদের ৪ নেতার তিন খুনির দুই আসামি সাফায়েত হোসেন হাবিব ও আনোয়ার হোসেনের ফাঁসি কার্যকর করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টা ৩ মিনিটে যশোর কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে এই দুই খুনির মৃত্যুদ- কার্যকর করা হয়। তবে এখনও মৃত্যুর প্রহর গুনছেন অপর আসামি রাশেদুল ইসলাম ঝন্টু। রাত ১১টা ৪৫ মিনিটে তার ফাঁসি কার্যকর করা হবে।
তাদের মরদেহ শুক্রবার সকাল ৭টায় যশোর কেন্দ্রীয় কারাগার থেকে হস্তান্তর করা হবে। পুরো বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শাহজাহান আহমেদ।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে আসামি আনোয়ার ও ঝন্টুর সঙ্গে তাদের পরিবারের সদস্যরা দেখা করেন। সন্ধ্যার পর দুই পরিবারের ৮ সদস্য শেষ সাক্ষাত করে কারাগার থেকে বেরিয়ে যান। পরে রাত সাড়ে ৯টার দিকে সাফায়েত হোসেন হাবিবের সঙ্গে তার পরিবার দেখা করেন।
যশোর কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে এই তিনজনের ফাঁসি কার্যকরের জন্য বেশ কয়েকদিন আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা হয়। ফাঁসির আসামি ঝন্টু, হাবিব ও আনোয়ারের পরিবারের সদস্যদের শেষ সাক্ষাৎ করার জন্য চিঠি দেয়া হয়।
বৃহস্পতিবার বিকেলে একটি অ্যাম্বুলেন্সে করে ঝন্টু ও আনোয়ারের পরিবার শেষ সাক্ষাৎ করার জন্য কারাগারে প্রবেশ করেন। কারাগারের নিরাপত্তার জন্য সন্ধ্যার পর থেকেই গোটা এলাকায় পুলিশ ও র‌্যাবের পাহারা বাড়ানো হয়েছে।
কারাগার সূত্র জানিয়েছে, রাত ১১টা ৩ মিনিটে হাবিব ও আনোয়ারের ফাঁসি কার্যকর করেন জল্লাদ তানভীর হাসান রাজু ও হযরত আলী। ফাঁসি কার্যকরের জন্য দু’দিন আগেই তাদেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে যশোরে নিয়ে আসা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা