,

আরেকটি ইসলামি ঐক্যজোটের ঘোষণা

download (10)মাওলানা আব্দুল নেজামীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ত্যাগের প্রেক্ষিতে মাওলানা আব্দুল রকিব অ্যাডভোকেট এর নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে আরেকটি ইসলামি ঐক্যজোট।বৃহস্পতিবার (৭ জানুয়ারি) গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এই জোটের আত্মপ্রকাশ হয়। এটির মহাসচিব করা হয়েছে অধ্যাপক আব্দুল করিম খানকে।
লিখিত বক্তব্যে নতুন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান  আব্দুল রকিব অ্যাডভোকেট বলেন,  ইসলামী ঐক্যজোটের কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি দলের আদর্শ ও নীতির পরিপন্থী পদক্ষেপ নেওয়ায় আমরা ঘোষণা করছি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত ২০ দলীয় জোটের সঙ্গে ইসলামী ঐক্যজোট ছিল এবং থাকবে। তিনি জানান, আগামী ১৫ দিনের মধ্যে ইসলামী ঐক্যজোটের নির্বাহী কমিটির নাম ঘোষণা করা হবে এবং ৩১ মার্চ ইসলামী ঐক্যজোটের  জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে।
আব্দুল লতিফ নেজামীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের মহাসচিব, সিনিয়র ভাইস চেয়ারম্যানসহ দলের সব শীর্ষ নেতাকে বাইরে রেখে নতুন ইসলামী ঐক্যজোট কতটা যৌক্তিক এ প্রশ্নের জবাবে নতুন দলটির মহাসচিব অধ্যাপক আবদুল করিম খান বলেন, উনারা ইসলামী ঐক্যজোটের মূল ধারার কেউ না। আমাদেরটাই ইসলামী ঐক্যজোটের মূল ধারা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নতুন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা আবদুল মাজেদ আতহারী, সমাজ কল্যাণ সচিব মুফতি কামাল উদ্দিন শিহাব কাশেমীসহ ১৫/২০ জন নেতা-কর্মী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে