,

আখাউড়া মেয়রের উপহার : বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি

Brahmanbaria_pic_BG_319303622বৃহস্পতিবার (৭ জানুয়ারি) থেকে ময়মনসিংহ-চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চলাচলকারী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রা বিরতি শুরু করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় আখাউড়া পৌরসভার নব নির্বাচিত মেয়র তাকজিল খলিফা কাজল স্টেশনের প্লাটফর্মে যাত্রীদের ফুল দিয়ে ও মিষ্টি খাইয়ে যাত্রা বিরতির উদ্বোধন করেন।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সুপারিন্টেনডেন্ট জসীম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদীন, যুবলীগের আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল প্রমুখ।আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সুপারিন্টেনডেন্ট জসীম উদ্দিন জানান, আখাউড়া রেল স্টেশনে চট্টগ্রাম ও ময়মনসিংহ উভয় রুটের যাত্রীদের জন্য ১০টি আসন বরাদ্দ থাকছে।ট্রেনের যাত্রা বিরতিতে বিশেষ অবদান রাখায় আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হককে অভিনন্দন জানিয়েছেন।
আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তাকজিল খলিফা কাজলকে পুনরায় এ পৌরসভাতে মেয়র পদে বিজয়ী করায় উপহার হিসেবে আইনমন্ত্রী আখাউড়াতে বিজয় এক্সপ্রেসের যাত্রা বিরতির ব্যবস্থা করেন। ট্রেনটি এখানে যাত্রা বিরতি করায় আখাউড়ার জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। এর আগে এ রুটে ট্রেনটি আরো সাতটি স্টেশনে যাত্রা বিরতি করতো।

উল্লেখ্য, আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সকাল ৭টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসে, ট্রেনটি আখাউড়ায় পৌঁছাবে দুপুর ১২টা ৫ মিনিটে। অপরদিকে, ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রাত ৮টায় ছেড়ে এসে রাত সাড়ে ১২টায় আখাউড়া পৌঁছাবে। এছাড়া প্রতি বুধবার ট্রেনটি সাপ্তাহিক বন্ধ থাকবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা