,

ক্লাবে তারকাদের মিলনমেলা

Untitled-5(2)সারা বছর দর্শকদের বিনোদন দিয়ে যান যারা, সেই তারকারা নিজেদের বিনোদনের সময় খুব কমই পান। শুধু কি তাই, কাজের চাপে তারকাদের একসঙ্গে হওয়ার সময়ও পাওয়া যায় না। কারণ তারা যে যার মতো নিজেদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেন। তারকা খ্যতি যখন তাদের নামের আগে তখন একটু বেশি পরিশ্রম করতে হয়। আর জীবনের পাতা থেকে একটি বছর চলে গেছে কিছুদিন আগেই। নতুন এক বছরে পা দিয়েছে সবাই। সবার প্রত্যশা নতুন ভালো কিছু করা। নতুন বছর বরণ আর কাজের ব্যস্ততা থেকে একটু ছুটি নিয়ে সব তারকা একসঙ্গে কিছু সময় পার করার জন্য মিলিত হয়েছিলেন এক মিলনমেলায়। গতকাল উত্তরা ক্লাবে তারকাদের সেই মিলনমেলা হলো। নিজেদের আনন্দ ভাগ করে নিলেন পরস্পরের সঙ্গে। নিজেরাই যেন নিজেদের আনন্দের জন্য গান-বাজনা নিয়ে মেতে ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন আহসানুল মিনু, জাহিদ হাসান, আবুল হায়াত, নওশিন, শামিমা তুষ্টি, মৌসুমি হামিদ, ওমর সানি, মিশা সওদাগর, প্রভা, দোলন, তৌসিফ মাহবুব, সাজু খাদেম, অন্তু, রিয়াজ, রিচি সোলায়মান, অর্ষা, নাদিয়া, এফ এস নাঈম, আইরিন আফরোজ, সোনিয়া হোসাইন, জ্যোতিকা জ্যোতি, আশনা হাবিব ভাবনা, অনিমেষ আইচ, তামিম মৃধা,মৌসুমি নাগ, আবুল কালাম আজাদ, ক্রিকেট তারকা আফতাব আহমেদ, জাভেদ ওমর সহ আরও অনেক তারকা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ