,

আজ জন্মদিন বিপাশা বসুর

Bipasha_Basu_230714_15বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী বিপাশা বসু। দিল্লি নিবাসী বাঙালি পরিবার থেকে মুম্বাইয়ে আসেন মডেলিং করতে। তখন তিনি ছিলেন মাত্র ১৭ বছরের কিশোরী। প্রথম মডেলিং হিট হওয়ার পর তিনি ডাক পান বলিউডে। অক্ষয় কুমারের বিপরীতে আব্বাস মাস্তানের ‘আজনবি’ সিনেমায় সুযোগ পেলেন তিনি। সেখান থেকে দীর্ঘ যাত্রা পেরিয়ে এখন তিনি বলিউড ডিভা। আজ এই অভিনেত্রীর ৩৭তম জন্মদিন। বলিউডে বিপাশার উত্থান পতন চলছেই। তারপরেও তিনি বিশ্বের সেরা আবেদনময়ীদের একজন। ছোটবেলায় তিনি দেখতে মোটেও সুন্দরী ছিলেন না। সেসময় অনেক অপমান সহ্য করা বিপাশা কলকাতার এক রেস্টুরেন্টে জীবনের প্রথম মডেলিংয়ের কাজ পান। মডেলিং জগতে প্রবেশের কারণে এই অভিনেত্রী নাকি অনেক আক্ষেপ করেন। তিনি বলেন, তিনি নাকি অনেক আগেই গ্ল্যামার দুনিয়ায় চলে এসেছেন। তাঁর আরেকটি পড়াশোনা করা উচিত ছিল বলেই মনে করেন বিপাশা। ঘুরে বেড়াতে ভালবাসেন এই এই নায়িকা। তাঁর সবচেয়ে পছন্দের জায়গা প্যারিস। নিজের ফিটনেস নিয়ে অনেক সচেতন বিপাশা। ব্যায়ামের ডিভিডিও প্রকাশ করেছিলেন তিনি। তবে তিনি মুম্বাইয়ে বসবাস করলেও নাকি মনে প্রাণে বাঙালি। তাঁর অন্যতম পছন্দের খাবার বিরিয়ানি। বিপাশা বসুকে বলিউডে হরর কুইন বলা হয়। এযাবৎ হিন্দি সিনেমায় তিনিই সবচেয়ে বেশি ভৌতিক ছবিতে অভিনয় করেছেন। তবে তাঁর অভিনীত পছন্দের ছবি ‘কর্পোরেট’। অভিনেতা জন আব্রাহামের সঙ্গে অনেকদিন ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বিপাশার। তাঁর সঙ্গে বিচ্ছেদের পর হারমান বাওয়েজার সঙ্গে নাম জুড়েছিল তাঁর। তবে সে সম্পর্ক বেশিদিন টেকেনি। ইদানিং ‘অ্যালোন’ ছবির অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। সব কিছু ঠিক থাকলে এ বছর শেষের দিকেই নাকি বিয়েও সেরে ফেলবেন বিপাশা-করণ। সম্প্রতি মালদ্বীপে করণের সঙ্গে একান্তে নতুন বছর উদযাপন করেছেন বিপাশা। জানা গেছে, আজ নিজের জন্মদিন পালন করে তবেই ঘরে ফিরবেন বিপাশা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ