,

মেয়ের নাম জানালেন সাকিব

9স্পোর্টস ডেস্ক : বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান ২০১২ সালের ১২ই ডিসেম্বর শিশিরের সাথে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন। তারপর গত বছরের ৯ই নভেম্বর তাদের কোলজুড়ে এক রাজকন্যার আগমন ঘটে।
সাকিবের মেয়েকে দেখার জন্য সকলে অনেক উৎসুক থাকলেও এখন পর্যন্ত তা দেখার সুযোগ কারও হয়নি। তবে এবার তিনি তার মেয়ের নাম প্রকাশ করলেন। সাকিবের মেয়ের নাম আলাইনা হাসান অব্রি।
আজ সকালে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলোয়াড়েরা প্র্যাকটিস করার জন্য যোগ দিয়েছিলেন। অনুশীলনের সময় সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বিডি টুয়েন্টিফোর লাইভের রিপোর্টারকে তার মেয়ের নাম জানান।
অনুশীলনে যোগদানের জন্য তিনি বাংলাদেশে ফিরে আসলেও তার স্ত্রী শিশির ও কন্যা যুক্তরাষ্ট্রে রয়েছেন। কবে নাগাদ তারা দেশে ফিরবেন এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা