,

নুসরাত ফারিয়ার তেষট্টি সেকেন্ড!

12-nusrat-finalবিনোদন প্রতিবেদক : নুসরাত ফারিয়া‘আশিকী’ ছবির পর আবারও বড়পর্দায় আসছেন ঢাকাই ছবির হালের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। তাঁর এবারের ছবির নাম ‘হিরো ৪২০’। অবশ্য এ ছবিতে নুসরাত ফারিয়াকে দেখতে হলে দর্শকদের অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি পর্যন্ত। তবে মঙ্গলবার রাতে ইউটিউবে প্রকাশিত হয়েছে নুসরাত ফারিয়ার নতুন ছবিটির তেষট্টি সেকেন্ড ব্যাপ্তির একটি টিজার। এতে নুসরাত ফারিয়ার উপস্থিতি নজর কেড়েছে সবার।
যৌথ প্রযোজনার ‘হিরো-৪২০’ ছবির এই টিজারটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
‘হিরো ৪২০’ ছবির টিজারটিতে বেশ বৈচিত্র্যপূর্ণ দৃশ্যেই দেখা গেছে নুসরাত ফারিয়াকে। কখনো সাদামাটা, কখনো চাকচিক্যময়, আবার কখনো বেশ রোমান্টিক উপস্থিতি ছিল তাঁর। টিজারে ফারিয়ার সঙ্গে এ ছবির নায়ক কলকাতার অভিনয়শিল্পী ওম ও রিয়া সেনও আছেন।
ফারিয়া জানিয়েছেন, ছবির কাজে অংশ নেওয়ার জন্য মঙ্গলবার কলকাতায় গিয়েছিলেন তিনি। সেখানে ছবির জন্য প্রয়োজনীয় ফটোশুট শেষে বুধবার সকালে দেশে ফিরেছেন।
নুসরাত ফারিয়া আরও জানান, ছবির একটি গানের দৃশ্যধারণের কাজ এখনো বাকি আছে। এই অংশটির কাজ বাংলাদেশে করা হবে। এই গানটি ছাড়া ছবির বাকি সব দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

‘হিরো ৪২০’ ছবিটি সম্পর্কে নুসরাত ফারিয়া প্রথম আলোকে বলেন, ‘গল্পটা খুবই মজার। পড়ে আমার দারুণ লেগেছে। সব মিলিয়ে মনে হচ্ছে, ভালো একটি ছবি হবে।’
ছবিতে তাঁর সহশিল্পী ওম প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘কলকাতার এখনকার সম্ভাবনাময় নায়কদের একজন ওম। সে খুব আকর্ষণীয় বটে। কিছুদিন আগে আমি তাঁর অভিনীত ‘‘অঙ্গার’’ ছবির কিছু দৃশ্য দেখেছি। আমার খুবই ভালো লেগেছে। মনে হচ্ছে, আমাদের জুটিটাও জমবে বেশ।’
‘হিরো ৪২০’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস. কে মুভিজ। ছবিটি পরিচালনা করছেন সৈকত নাসির ও সুজিত মণ্ডল।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর